সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি *** ৫ই আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** বিএনপির যে নেতাদের ৬ সিটিতে প্রশাসক করল সরকার *** বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনার প্রত্যাশায় ইইউ *** ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন *** লাইনে দাঁড়ানো মুসলিম নারীদের কম্বল দিলেন না বিজেপি নেতা *** ম্যাচ পরবর্তী আচরণের জন্য শাস্তি পাচ্ছেন না মেসি *** বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যারা

রমজানে ব্যাংকে লেনদেন চলবে আড়াইটা পর্যন্ত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪১ অপরাহ্ন, ৫ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

আগামী সপ্তাহ থেকে রোজা শুরু হবে। তার আগে আজ বাংলাদেশ ব্যাংক রোজার সময়কালের জন্য ব্যাংকের নতুন সময়সূচি নির্ধারণ করেছে।

নতুন সূচি অনুযায়ী রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। সেই হিসাবে রমজানে ব্যাংকে বিরতিহীনভাবে লেনদেন চলবে পাঁচ ঘণ্টা।

মঙ্গলবার (৫ই মার্চ) বাংলাদেশ ব্যাংক রমজানে ব্যাংকিং লেনদেনের নতুন সময়সীমা নির্ধারণ করেছে।

লেনদেনের সময়সীমার পাশাপাশি রমজানে ব্যাংকের অফিস সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রমজানে ব্যাংকের অফিস সূচি হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা চারটা পর্যন্ত। বর্তমানে এ অফিস সূচি সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

আরো পড়ুন: রাজধানীর সব অবৈধ রেস্টুরেন্টে অভিযান চলবে

রমজানে অফিস সময়সূচিতে বেলা ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। তবে এ সময়ে বিকল্প ব্যবস্থায় লেনদেন অব্যাহত রাখতে হবে।

সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নতুন এই সময়সূচিতে ব্যাংকে অফিস ও লেনদেন চলবে। রোজা শেষে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি আবার আগের অবস্থায় ফিরে যাবে।

এসি/ আই. কে. জে/


রমজান ব্যাংক লেনদেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250