বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতিকে ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র *** অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের *** গণভোটে ‘হ্যাঁ’ কেটে দিয়ে ‘না’ রাখলেন ন্যান্সি, ফেসবুকে তোলপাড় *** চড়া মূল্যে নামমাত্র শুল্ক ছাড়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে বিতর্ক *** ‘অর্ধকোটি’ টাকাসহ ঠাকুরগাঁও জামায়াতের আমির আটক *** নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ বিদেশি পর্যবেক্ষক ও ১৯৭ সাংবাদিক *** গণভোটে ‘না’ ভোট দেবেন আসিফ মাহতাব *** ভারতকে জবাব দেওয়া বড় সাফল্য হিসেবে দেখছেন বিসিবি সভাপতি

টস জিতে সাকিবদের বিপক্ষে ব্যাটিংয়ে তামিমরা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৬ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স। এই দুই দলের লড়াই ছাপিয়ে আলোচনায় ছিলেন আরো দুই জন। তারা সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। 

ইতোমধ্যেই প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। শুধুই প্লে অফ নয়, টেবিলের শীর্ষ দুইয়েও জায়গা পাকা রাইডার্সদের। অন্যদিকে প্লে অফের পথে আছে ফরচুন বরিশাল। তাই পয়েন্ট টেবিল বিবেচনায় এই ম্যাচ রংপুরের জন্য আনুষ্ঠানিকতার হলেও বরিশালের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

সোমবার (১৯শে ফেব্রুয়ারি) টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।

আরও পড়ুন: বিপিএলে মুখোমুখি লড়াইয়ের পথে সাকিব-তামিম

এর আগে আসরে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। মর্যাদার সেই লড়াইয়ে বরিশালের বিপক্ষে ৫ উইকেটে হেরেছিল রংপুর। এবার দ্বিতীয় লেগে মুখোমুখি হতে যাচ্ছে আবারো এই দুই দল। 

প্রথম ম্যাচে দুই দলের লড়াই ছাপিয়ে আলোচনায় ছিলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। বয়সভিত্তিক দল থেকেই ছিলেন একে অন্যের বন্ধু। তবে সাম্প্রতিক সময়ে তাদের সেই সম্পর্কে ঘোর অমানিশা। মাঠের বাইরে কথার লড়াইয়ে তাদের সম্পর্কের চিত্র অনেকটাই স্পষ্ট। তাই মাঠের লড়াইয়েও এবার বাড়তি মাত্রা পাচ্ছে দুই দলে এই দুই ক্রিকেটারের উপস্থিতি।

এসকে/ 

রংপুর রাইডার্স ফরচুন বরিশাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতিকে ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’

🕒 প্রকাশ: ০৬:০৪ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা

🕒 প্রকাশ: ০৫:৩২ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের

🕒 প্রকাশ: ০৪:৫২ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

গণভোটে ‘হ্যাঁ’ কেটে দিয়ে ‘না’ রাখলেন ন্যান্সি, ফেসবুকে তোলপাড়

🕒 প্রকাশ: ০৪:৪২ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250