রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

সির সঙ্গে বৈঠক শেষ, দক্ষিণ কোরিয়া ছাড়লেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫১ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার বুসান শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈঠক শেষ হয়েছে। দুই নেতার এ বৈঠক ১ ঘণ্টা ৪০ মিনিট ধরে চলেছে। রয়টার্স। 

বৈঠক শেষে দুই নেতা বাইরে বেরিয়ে আসেন ও করমর্দন করেন। এ সময় ট্রাম্পকে সির কানে কানে কিছু একটা বলতে দেখা যায়। এরপর ট্রাম্প সিকে সিঁড়ি দিয়ে আগে নামতে দেন এবং নিজে পেছন পেছন নেমে আসেন। দুই নেতা যার যার গাড়িতে চড়ে চলে যান।

ট্রাম্প সরাসরি বিমানবন্দরে যান ও এয়ার ফোর্স ওয়ানে করে যুক্তরাষ্ট্র রওনা দেন। এর মধ্য দিয়ে ট্রাম্পের এবারের এশিয়া সফর শেষ হলো।

দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোটের (আসিয়ান) ৪৭তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে এ সপ্তাহের শুরুতে মালয়েশিয়ায় আসেন ট্রাম্প। সেখান থেকে তিনি জাপান যান, তারপর দক্ষিণ কোরিয়ায়।

দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পর এটাই সির সঙ্গে তার প্রথম মুখোমুখি বৈঠক।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প সি চিন পিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250