শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার

স্মৃতিতে সুরের সারথি

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২২ পূর্বাহ্ন, ১১ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

গত বছর প্রয়াত হয়েছেন দুই সংগীত তারকা হাসান আবিদুর রেজা জুয়েল ও মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ। প্রয়াত এই দুই সংগীতশিল্পীর স্মরণে ‘স্মৃতিতে সুরের সারথি’ নামের অনুষ্ঠানের আয়োজন করা হয় গত ৯ই আগস্ট, শনিবার। ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠানটির আয়োজন করে সিঙ্গার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, গীতিকবি সংঘ বাংলাদেশ ও মিউজিক কম্পোজার্স সোসাইটি বাংলাদেশ।

শাফিন আহমেদ ও হাসান আবিদুর রেজা জুয়েলকে স্মরণ করতে এদিন উপস্থিত হয়েছিলেন কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকারসহ সংগীতাঙ্গনের অনেকে। উপস্থিত ছিলেন সংগীতশিল্পী হামিন আহমেদ, পার্থ বড়ুয়া, সুরকার ফোয়াদ নাসের বাবু, মানাম আহমেদ, রিপন খান, গীতিকার আসিফ ইকবাল, গোলাম মোর্শেদ, শহীদুল্লাহ্ ফরায়জী, আফতাব মাহমুদ খুরশীদ, শওকত আলী ইমনসহ অনেকে।

তারা কথা বলেছেন শিল্পীদ্বয়কে নিয়ে। করেছেন স্মৃতিচারণা। সবার স্মৃতিকথনে উঠে আসে দুই শিল্পীর পারিবারিক ও কর্মজীবনের নানা তথ্য। সর্বশেষে দুই শিল্পীর আত্মার শান্তিকামনা করে দোয়া করা হয়।

স্মৃতিতে সুরের সারথি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। তিনি বলেন, ‘শাফিন ভাই ও জুয়েল ভাই আমার খুব কাছের মানুষ ছিলেন। গত বছর আমরা হারিয়েছি তাদের। কয়েক দিন আগে তাদের প্রথম মৃত্যুবার্ষিকী ছিল। এই দুই গুণীকে সংগীত জগতের সবাই মিলে স্মরণ করলাম। আমাদের সংগীতে তাদের অবদান কোনোদিন ভুলবার নয়।’

জে.এস/

সংগীতশিল্পী শাফিন আহমেদ হাসান আবিদুর রেজা জুয়েল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250