বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

পরমব্রত-ঋতুপর্ণাকে নিয়ে আবারও গুঞ্জন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৪ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

আবারও দুই তারকাকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। ওপার বাংলার দুই জনপ্রিয় অভিনয়শিল্পী পরমব্রত চ্যাটার্জি ও ঋতুপর্ণা সেনগুপ্ত। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, প্রযোজক প্রদীপ চুড়িওয়াল ও পবন কানোরিয়ার সঙ্গে রয়েছেন ঋতুপর্ণা-পরমব্রত। সেখান থেকেই গুঞ্জনের সূত্রপাত।

প্রযোজক পবন কানোরিয়া জানান, পরিচালক প্রদীপ চুড়িওয়াল একটি ছবির প্রযোজনা করছেন তিনি। এটি পরিচালনা করবেন পরমব্রত। তবে এই সিনেমায় ঋতুপর্ণা থাকবেন কি না, তা এখনো চূড়ান্ত হয়নি।

সিনেমার কাহিনিতে সম্পর্কের কোনো একটি বিশেষ স্তর দেখানো হতে পারে চলচ্চিত্রটিতে। তবে ঋতুপর্ণার অভিনয়ের বিষয়ে চুপ প্রযোজক।

আরও পড়ুন‘জীবনের সব থেকে কঠিন সময় পার করছি’

মাঝে পরমব্রত তার জনপ্রিয় সিরিজ ‘পর্ণশবরীর শাপ’-এর দ্বিতীয় সিজন ‘নিকষছায়া’-এর শুটিং শেষ করেছেন। এতে চিরঞ্জিৎ চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। সিরিজটি ওয়েব প্ল্যাটফরমে দেখা যাবে।

অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও সুনাম কুড়িয়েছেন পরমব্রত। তিনি বাংলাদেশের সিনেমাতেও অভিনয় করেছেন।

এসি/কেবি

পরমব্রত-ঋতুপর্ণা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250