মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

ফুটবলার থমাস পার্টে যে কারণে আলোচনায়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫১ অপরাহ্ন, ৪ঠা জুলাই ২০২৫

#

ফুটবলার থমাস পার্টে। ছবি: বিবিসি

আর্সেনালের সাবেক ফুটবলার থমাস পার্টের বিরুদ্ধে পাঁচটি ধর্ষণ এবং একটি যৌন নিপীড়নের অভিযোগ গঠন করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে এসব ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। অভিযোগগুলোর মধ্যে এক নারীর ক্ষেত্রে দুইবার ধর্ষণ, দ্বিতীয় এক নারীর ক্ষেত্রে তিনবার ধর্ষণ এবং তৃতীয় এক নারীর সঙ্গে একটি যৌন নিপীড়নের ঘটনা রয়েছে।

আজ শুক্রবার (৪ঠা জুলাই) বিবিসি জানিয়েছে, থমাস পার্টে ২০২০ সাল থেকে আর্সেনাল দলের হয়ে খেলেছেন। গত সোমবার (৩০শে জুন) তার ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বিবিসি নিউজ আর্সেনাল দলের কাছে মন্তব্য চেয়েছে।

এ ঘটনার তদন্তের দায়িত্বে থাকা ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট অ্যান্ডি ফারফি বলেন, ‘আমাদের অগ্রাধিকার হচ্ছে, যারা অভিযোগ করেছেন, তাদের পাশে থাকা ও সহায়তা প্রদান। কেউ যদি এ মামলার সঙ্গে সম্পর্কিত হন বা কোনো তথ্য জানেন, তবে আমাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করছি।’ থমাস পার্টে আগামী ৫ই আগস্ট ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে হাজির হবেন বলে জানা গেছে।

থমাস পার্টের জন্ম ঘানায়। ২০১৬ সালে ঘানার জাতীয় দলে তার অভিষেক ঘটে। খেলোয়াড় হিসেবে নাটকীয়ভাবে ইউরোপে উঠে আসেন তিনি এবং আটলেটিকো ও আর্সেনালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার খেলার ধরন, ব্যক্তিগত দায়বদ্ধতা ও আন্তর্জাতিক অবদান তাকে একজন সম্মানিত খেলোয়াড়ে পরিণত করেছিল। বর্তমানে নির্ভরযোগ্য এক ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে তাকে নিয়ে অনেক ক্লাবের আগ্রহ রয়েছে।

থমাস পার্টে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250