মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

বর্ষসেরা পুরস্কার জিতে সালাহর নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫০ অপরাহ্ন, ২০শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

গত মৌসুমে দুর্দান্ত সাফল্যের স্বীকৃতিস্বরূপ মোহাম্মদ সালাহর মুকুটে যুক্ত হলো আরেকটি পালক। এবার তিনি জিতেছেন ইংল্যান্ডের পেশাদার ফুটবলার অ্যাসোসিয়েশনের (পিএফএ) ছেলেদের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে তৃতীয়বারের এই পুরস্কার জিতলেন ৩৩ বছর বয়সী সালাহ।

গত মৌসুমে লিভারপুলকে লিগ শিরোপা জেতাতে দারুণ ভূমিকা রাখেন সালাহ। প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতাও ছিলেন এই উইঙ্গার। ২৯ গোল করার পাশাপাশি সহায়তা করেন আরও ১৮টি গোলে। এই পারফরম্যান্সই সালাহর হাতে তুলে দিয়েছে পিএফএ বর্ষসেরার পুরস্কার।

শৈশবে মিসরে বেড়ে ওঠার সময় এমন সব পুরস্কার জয়ের স্বপ্ন ছিল কি না—এমন প্রশ্নে সালাহ বলেন, ‘অবশ্যই আমি ফুটবলার হতে চেয়েছিলাম এবং বিখ্যাত হতে চেয়েছিলাম। পরিবারের জন্য কিছু করতে চেয়েছিলাম। তবে তখন এত বড় কিছু নিয়ে ভাবা যায় না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দৃষ্টিভঙ্গি পাল্টায় এবং স্বপ্ন ও লক্ষ্যও বড় হতে থাকে।’

পুরস্কারটি জয়ের দৌড়ে সালাহর পাশাপাশি তার লিভারপুল সতীর্থ আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ, নিউক্যাসল স্ট্রাইকার আলেকজান্ডার ইসাক, চেলসির কোল পামার ও আর্সেনালের ডেকলান রাইস ছিলেন সংক্ষিপ্ত তালিকায়।


তবে সালাহর হাতেই যে পুরস্কারটি উঠতে যাচ্ছে, তা অনেকটাই অনুমেয় ছিল। এর আগে প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় এবং ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লিউএ) বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও উঠেছে সালাহর হাতে।

ছেলেদের বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন অ্যাস্টন ভিলার মিডফিল্ডার মরগান রজার্স। সেরা নারী ফুটবলারের পুরস্কার জিতেছেন আর্সেনালের স্প্যানিশ মিডফিল্ডার মারিওনা কালদেন্তেই। আর ইংল্যান্ড জাতীয় দলের সাবেক কোচ স্যার গ্যারেথ সাউথগেটকে ফুটবলে তার অবদান ও ইংল্যান্ড দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ দেওয়া হয়েছে ২০২৫ সালের পিএফএ মেরিট অ্যাওয়ার্ড।

২৩ বছর বয়সী মরগান রজার্স অ্যাস্টন ভিলার ইতিহাসে পঞ্চম তরুণ খেলোয়াড়, যিনি এ পুরস্কার পেলেন। এর আগে অ্যান্ডি গ্রে, গ্যারি শ, অ্যাশলি ইয়ং ও জেমস মিলনার পেয়েছিলেন এই সম্মাননা। রজার্স বললেন, ‘ভবিষ্যতে আমি চাই সেই মহান খেলোয়াড়দের কাতারে নাম লেখাতে, যাদের নিয়ে মানুষ কথা বলে। এ জন্য আমাকে তাদের পথই অনুসরণ করতে হবে। এখনো অনেক কিছু জেতার বাকি আছে।’

ব্রুনো ফার্নান্দেজ মোহাম্মদ সালাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250