মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

এপ্রিলে জিম্বাবুয়ে আসছে বাংলাদেশে

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৩০ অপরাহ্ন, ৮ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থতার পর এখন বাংলাদেশের ক্রিকেটারদের ব্যস্ততা ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে। পুরো মার্চজুড়ে এই টুর্নামেন্টে খেলবেন তারা। এরপর বাংলাদেশের আন্তর্জাতিক ব্যস্ততা শুরু হবে জিম্বাবুয়েকে দিয়ে।

আগামী মাসে দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। তবে এই সিরিজের কোনো ম্যাচ মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে না। শনিবার (৮ই মার্চ) বিসিবির দেওয়া সূচি অনুযায়ী দুটি ম্যাচের একটি সিলেট ও অন্যটি হবে চট্টগ্রামে।

আগামী ১৫ই এপ্রিল দুই ম্যাচের টেস্ট সিরিজটি খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচটি ২০শে এপ্রিল থেকে হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ২৮শে এপ্রিল থেকে ২রা মে দ্বিতীয় ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয় এই সিরিজটি। ২০২০ সালের পর প্রথমবার দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। দেশে শেষ দেখায় জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এরপর ২০২১ সালে হারারেতে আরেকটি টেস্ট খেলে দুই দল। সেই ম্যাচে বাংলাদেশ জেতে ২২০ রানে।

এইচ.এস/

টেস্ট ক্রিকেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250