শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার

হুমায়ূন আহমেদকে নিয়ে বই লিখলেন অভিনেতা ডা. এজাজ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১১ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

টেলিছবি ও সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছেন অভিনেতা ডা. এজাজুল ইসলাম। প্রয়াত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বিভিন্ন নাটকে তিনি প্রশংসা পেয়েছেন। 

তবে তিনি হুমায়ূন আহমেদের সঙ্গে কাজ করে যে আনন্দ ও তৃপ্তি পেয়েছেন তা আর কোনো নির্মাতার সঙ্গে পাননি বলে নিজেই দাবি করেছেন।

অভিনেতা ডা. এজাজ বলেন, “এখনো আমি ‘হুমায়ূন আহমেদ’ নামের এক মোহময় ঘোরের মধ্যে আছি।” এজাজ এখনো হুমায়ূন আহমেদকে অন্তরে লালন করেন। তার সঙ্গে রয়েছে হুমায়ূন আহমেদকে নিয়ে অজস্র স্মৃতি। সেই স্মৃতিকথা নিয়ে ডা. এজাজ লিখেছেন একটি বই। নাম দিয়েছেন ‌‘আমার হ‍ুমায়ূন স্যার’।

আরো পড়ুন: মুক্তি পেলো আহমেদ রুবেলের শেষ ছবি ‘পেয়ারার সুবাস’

বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা সময় প্রকাশন। এর প্রচ্ছদ করেছেন আরাফাত করিম। ডা. এজাজ  বলেন, ‘বইটি প্রকাশের পর থেকেই পাঠকের কাছ থেকে বেশ ভালো সাড়া পেয়েছি। মেলার স্টল থেকে বিভিন্ন শ্রেণির পাঠকরা বইটি আগ্রহের সঙ্গে সংগ্রহ করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমি তিনদিন মেলায় গিয়েছিলাম। এ কদিনেই দেখিছি বইটি নিয়ে সবার আগ্রহ। প্রতিদিন বইমেলায় যেতে ইচ্ছে করলেও ব্যস্ততার জন্য যেতে পারছি না। তবে মেলার শেষ দিকে নিয়মিত স্টলে উপস্থিত থাকব।’

এসি/ আই.কে.জে


হুমায়ূন আহমেদ অভিনেতা ডা. এজাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250