মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

সোহান-শরীফুলের ব্যাটে রোমাঞ্চকর জয়ে সিরিজ বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩৯ পূর্বাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

মাথা নিচু করে শরীফুল ইসলামকে সম্মান জানালেন নুরুল হাসান সোহান। না, বোলিংয়ের জন্য নয়, আজমতউল্লাহ ওমরজাইকে শেষ ওভারের প্রথম বলে মিড অন দিয়ে মারা চারের কারণে। সেই চার হৃদয়ের ধুঁকপুকানি বন্ধ করে এনে দিয়েছে সিরিজ জয়ের স্বাদ।

শারজায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে শুক্রবার (৩রা অক্টোবর) আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। রোমাঞ্চকর এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত হয়েছে সিরিজ। বিদেশের মাটিতে আফগানিস্তানে বিপক্ষে প্রথম সিরিজ জয় এটি।

জয়ের জন্য লক্ষ্যটা ছিল ১৪৮ রানের। প্রথম ম্যাচে ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়েও বুকে কাঁপুনি ধরায় বাংলাদেশ। পরশু রাতের মতো গতকালও ভরসা হয়ে থাকেন সোহান। ব্যাটিংয়ের চিত্রটা কি বদলেছে? সেই গল্প যত বলা হবে ততই হতাশা বাড়বে।

প্রথম ম্যাচে শতরানের উদ্বোধনী জুটি দেওয়া দুই ওপেনার ফিরে যান অল্পতেই। আজমতউল্লাহ ওমরজাইয়ের কাছে ধরাশায়ী হওয়ার আগে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন দুজনেই করেন ২ রান। এক চার ও দুই ছক্কায় হাল ধরার বার্তা দেন সাইফ হাসান। তাকেও ঝরে পড়তে হয় ১৪ বলে ১৮ রানে।

বিরুদ্ধ পরিবেশে জুটি গড়ার পথে হাঁটেন জাকের আলী ও শামীম পাটোয়ারী। নিজেকে প্রমোশন দিয়ে জাকের ছিলেন রানে ফেরার চেষ্টায়। দুটি ছক্কাও আসে তার ব্যাট থেকে। শামীম সেই তুলনায় কিছুটা আক্রমণাত্মক। চতুর্থ উইকেটে এই জুটি ৫০ পেরোনোর পর জয় মনে হচ্ছিল অবশ্যম্ভাবী। ঠিক তখনই বিপদ আরও বাড়তে শুরু করে।

জাকেরকে এলবিডব্লিউ ফাঁদে ফেলে ৫৬ রানের জুটি ভাঙেন আফগান অধিনায়ক রশিদ খান। ২৫ বলে ২ চার ও ২ ছক্কায় ৩২ রান আসে বাংলাদেশ অধিনায়কের ব্যাট থেকে।

সোহানের সঙ্গে শামীম এগোচ্ছিলেন ঠিকঠাকমতোই। কিন্তু উচ্চাভিলাষী হওয়া থেকে আটকাতে পারেননি নিজেকে। নুর আহমেদকে অপ্রয়োজনীয় রির্ভাস সুইপ খেলতে গিয়ে কাটা পড়েন তিনি। ২২ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৩ রানে ফেরেন এই বাঁহাতি।

১৭তম ওভারে নাসুমকে (১০) রশিদ ও ১৮তম ওভারে সাইফউদ্দিন-রিশাদ হোসেনকে আজমতউল্লাহ ওমরজাই শিকার করলেও হারের শঙ্কাই বরং জেগে ওঠে বেশি। তা দূরে ঠেলে স্মার্ট ব্যাটিংয়ে ৫ বল হাতে রেখে জয় এনে দেন সোহান-শরীফুল। ২১ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩১ রানে অপরাজিত থাকেন।

চমক দেখানো শরীফুলের ব্যাট থেকে আসে ৬ বলে ২ চারে ১১ রান। এর আগে বোলিংয়ে ৪ ওভারে মাত্র ১৩ রানে ১ উইকেট নেওয়ায় ম্যাচ-সেরার পুরস্কারও জেতেন তিনি। বাঁহাতি এই পেসার অবশ্য ছিলেন না প্রথম ম্যাচের একাদশে। তার মতো একাদশে ঢুকেন সাইফউদ্দিন।

বিশ্রামে ছিলেন তাসকিন আহমেদ ও তানজিম আহমেদ। তাদের ছাড়াও বোলিংয়ে ধারাবাহিকতা ধরে রাখে বাংলাদেশ। যে কারণে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৪৭ রানের বেশি করতে পারেনি আফগানিস্তান। সর্বোচ্চ ৩৮ রান আসে ইব্রাহিম জাদরানের ব্যাট থেকে। এছাড়া রহমানউল্লাহ গুরবাজ করেন ৩০ রান।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন রিশাদ ও নাসুম। রিশাদ অবশ্য ছিলেন খরুচে। ৪ ওভারে ৪৫ রান দেন তিনি। নাসুম ২৫ রানেই নিজেকে আবদ্ধ রাখেন। সাইফউদ্দিন কোনো উইকেট না পেলেও দিয়েছেন মাত্র ২২ রান।

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত একবারই আফগানিস্তানকে ধবলধোলাই করতে পেরেছে বাংলাদেশ। ২০২৩ সালে ঘরের মাটিতে। শারজায় পরশু শেষ টি-টোয়েন্টিতে আবারও সেই সুযোগ জাকের-শরীফুলদের সামনে।

বাংলাদেশ ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250