রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী *** ১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ভারতীয় দম্পতির, অবশেষে... *** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন

মাছের ঝুরি কাবাব তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৪ অপরাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

মাছ দিয়ে তৈরি করা যায় নানান পদ। বিশেষ করে বড় মাছ হলে তো কোনো কথাই নেই। বড় যেকোনো মাছ দিয়েই তৈরি করতে পারবেন এই কাবাব। বলছি মাছের ঝুরি কাবাবের কথা। এক্ষেত্রে কাতল, কোরাল, রুই মাছ হলে বেশি ভালো লাগে। গরম ভাত কিংবা পোলাওর সঙ্গে পরিবেশন করতে পারবেন এই কাবাব। ঝটপট ব্যতিক্রমী স্বাদের কিছু রান্না করতে চাইলে বেছে নিতে পারেন এই পদ। চলুন জেনে নেওয়া যাক মাছের ঝুরি কাবাব তৈরির রেসিপি-

উপকরণ

বড় মাছের টুকরা- ৩টি

আদা বাটা- আধা চা চামচ

রসুন বাটা- আধা চা চামচ

কাবাবের গুঁড়া মসলা- ১ টেবিল চামচ

পেঁয়াজ মিহি করে কাটা- ১ কাপ

আরো পড়ুন : রূপচাঁদার সুস্বাদু দোপেঁয়াজা তৈরির রেসিপি

লবণ- স্বাদ অনুযায়ী

তেল- পরিমাণমতো

লেবুর রস- ১ টেবিল চামচ

কাঁচা মরিচ ও ধনিয়া পাতা কুচি- ১ টেবিল চামচ

পানি ও তেল- পরিমাণমতো।

পদ্ধতি

মাছের টুকরো ভালো করে ধুয়ে নিন। তারপর তাতে পরিমাণমতো পানি, আদা বাটা, রসুন বাটা ও লবণ দিয়ে সিদ্ধ করে পানি ফেলে দিন। তারপর মাছের কাঁটা হাত দিয়ে বেছে তাতে লেবুর রস, কাঁচা মরিচ ও ধনিয়া পাতা কুচি এবং গরম মসলা গুঁড়া ও সামান্য লবণ মাখিয়ে রাখুন। একটি ফ্রাইপ্যানে তেল গরম করে তাতে মিহি করা পেঁয়াজ ভেজে মাছ দিয়ে ঝুরির মতো করে ভেজে নিন। এবার নামিয়ে ডিশে সাজিয়ে পরিবেশন করুন।

এস/ আই. কে. জে/ 

রেসিপি মাছের ঝুরি কাবাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250