বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

কাবরেরার সম্পর্কে যা বললেন বাফুফের সভাপতি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের হারের পর কোচ হাভিয়ের কাবরেরার কৌশল নিয়ে হচ্ছে তুমুল সমালোচনা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটি ও জাতীয় দল কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন এক সংবাদ সম্মেলনে কোচ কাবরেরার পদত্যাগ চেয়েছেন।

তার এ মন্তব্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল গণমাধ্যমকে বলেছেন, ‘যেটা হয়েছে দুর্ভাগ্যজনক। এটা নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করব।’

এর আগে বাফুফের মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন শাহীন বলেন, ‘জাতীয় দল কমিটির সদস্য হিসেবে আমি বাংলাদেশের ১৮ কোটি মানুষকে মুক্ত করতে কাবরেরার পদত্যাগ চাচ্ছি। কোচকে সরানোই আমার এজেন্ডা।’

সিঙ্গাপুর ম্যাচের পরদিন কোচ কাবরেরা ছুটি কাটাতে চলে যান স্পেনে। আর সেই ম্যাচ নিয়ে পরে জাতীয় কমিটি পর্যালোচনা করবে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি।

এ ছাড়া কাবরেরার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে বাফুফে সভাপতি সাংবাদিকদের বলেন, ‘বিষয়টা নিয়ে আমরা নিজেদের মধ্যে কথা বলব। এটা আসলে এখনও প্রি-ম্যাচিউর প্রশ্ন এবং উত্তর দিলেও প্রি-ম্যাচিউর হবে। আমাদের একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। যেখানে জাতীয় দল কমিটি পর্যালোচনা ও মূল্যায়ন করবে। সেখানে কোচিং স্টাফ, খেলোয়াড়, ম্যানেজমেন্ট সবাই জড়িত। মূল্যায়নের পর আপনাদের প্রশ্ন নেওয়া যাবে এবং উত্তরও দেওয়া যাবে। বর্তমানে আমরা প্রক্রিয়া মেনে এগোচ্ছি।’

এদিকে চুক্তি অনুযায়ী আগামী বছরের এপ্রিল পর্যন্ত বাংলাদেশের দায়িত্বে থাকবেন কাবরেরা। সাড়ে তিন বছরে ৩২ ম্যাচে ডাগআউটে থেকেছেন তিনি। তবে সিঙ্গাপুরের বিপক্ষে হারের পেছনে দায় কার? ম্যাচ শেষে এমন প্রশ্ন করা হয় কোচ কাবরেরার কাছে। এর জবাবে তেমন কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। 

আরএইচ/




বাফুফে হাভিয়ের কাবরেরা তাবিথ আউয়াল বাফুফে সভাপতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250