সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মওদুদ আহমদের সেই লেখা প্রসঙ্গে যা জানালেন নঈম নিজাম *** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে

অবসর ভেঙে খেলায় ফিরছেন অ্যাগুয়েরো

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩০ অপরাহ্ন, ৬ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

হৃদপিণ্ডের সমস্যায় পড়ে ২০২১ সালে প্রতিযোগিতামূলক খেলা থেকে অবসর নিয়েছিলেন অ্যাগুয়েরো। বার্সেলোনায় থাকা অবস্থায় ১৮ বছরের ফুটবল ক্যারিয়ারের ইতি টেনেছিলেন তিনি। দীর্ঘ দিন পর আবারও মাঠে ফিরছেন এই আর্জেন্টাইন তারকা।

আগামী গ্রীষ্ম মৌসুম থেকে দ্য সকার টুর্নামেন্টে (টিএসটি) খেলবেন তিনি। টুর্নামেন্টটি শুরু হবে আগামী ৫ই জুন আমেরিকার নর্থ-ক্যারোলিনায়, শেষ হবে ১০ই জুন।

অ্যাগুয়েরোর খেলায় ফেরার বিষয়ে টিএসটির প্রতিষ্ঠাতা এবং সিইও জন মুগার এক বিবৃতিতে বলেন, এই বছরের মাঠে সার্জিও এবং তার দলকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। তিনি শুধু সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন নন, সর্বকালের সবচেয়ে কঠিন প্রতিযোগীদের একজন।

তিনি উপভোগ করতে এবং প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ক্যারিতে আসছেন। তবে কোন ক্লাবের হয়ে খেলবেন অ্যাগুয়েরো সেটি নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন: ক্যারিয়ারের পড়ন্ত বেলায় গোলের নেশায় রোনালদো

ক্লাব ক্যারিয়ারে অধিকাংশ সময় ম্যানচেস্টার সিটিতে কাটিয়েছেন অ্যাগুয়েরো। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে ৩৯০ ম্যাচে ২৬০ গোল করেছেন তিনি। এছাড়া আর্জেন্টিনার হয়ে ৩টি বিশ্বকাপ খেলেছেন অ্যাগুয়েরো।

অ্যাগুয়েরোর শেষ ম্যাচ ছিল আলভেজের বিপক্ষে বার্সেলোনায়। ওই ম্যাচে খেলার মাঠে হঠাৎ বুকে ব্যথা শুরু হওয়ায় তার বদলি খেলোয়াড় নামানো হয়। পরে জানা যায়, হৃদপিণ্ডের ক্রিয়া সংশ্লিষ্ট রোগ অ্যারিথমিয়াতে আক্রান্ত অ্যাগুয়েরো। এরপর কয়েক মাস তার চিকিৎসা চলে। পরবর্তীতে সুস্থ হলেও খেলার মাঠে ফেরা হয়নি তার।

এসকে/ 

অ্যাগুয়েরো আর্জেন্টাইন তারকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250