শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মোদির বায়োপিকের শুটিং শুরু

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউডের পর এবার দক্ষিণী সিনেমায় তৈরি হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক। মাস তিনেক আগে এই সিনেমাটির ঘোষণা হয়েছিল। এবার আনুষ্ঠানিকভাবে শুরু হলো শুটিং।

নরেন্দ্র মোদির জীবনীভিত্তিক এ সিনেমার নাম ‘মা বন্দে’। সিনেমাটি পরিচালনা করছেন ক্রান্তি কুমার চন্দ্র। এতে দেশটির প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় মালয়লাম অভিনেতা উন্নি মুকুন্দন। পূজার মাধ্যমে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে ছবির টিম।

মোদির চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে ভীষণ উচ্ছ্বসিত উন্নি মুকুন্দন। এর আগে তিনি জানিয়েছিলেন, ‘আমি আহমেদাবাদে বড় হয়েছি। প্রথমে নরেন্দ্র মোদিকে চিনতাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে। পরে ২০২৩ সালে ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাই। তার বায়োপিকে অভিনয় করার সুযোগ পাওয়া আমার কাছে অত্যন্ত সম্মানের। তার রাজনৈতিক জীবন পর্দায় তুলে ধরার দায়িত্ব পাওয়া আমার জন্য এক পরম সৌভাগ্য।’ 

অভিনেতা আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বলা একটি গুজরাটি উক্তি তাকে অনুপ্রাণিত করে—‘ঝুকবানু নেহি’, যার অর্থ কখনো মাথা নিচু করা নয়, সব সময় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা।

‘মা বন্দে’ সিনেমাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনসংগ্রাম ও রাজনৈতিক যাত্রা তুলে ধরা হবে। পাশাপাশি তার জীবনে মায়ের অবদানও বিশেষভাবে দেখানো হবে।

উল্লেখ্য, ২০২২ সালে মাকে হারান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে বলিউডেও নির্মিত হয়েছিল নরেন্দ্র মোদির বায়োপিক। ‘পিএম নরেন্দ্র মোদি’ নামের সেই ছবিটি মুক্তি পায় ২০১৯ সালে। ওই সিনেমায় প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা বিবেক ওবেরয়। এবার দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নতুন রূপে মোদির জীবনকথা দর্শকের সামনে তুলে ধরার প্রস্তুতি চলছে।

জে.এস/

বায়োপিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250