বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের *** জাপান যাবেন ড. মুহাম্মদ ইউনূস, চলতি মাসেই যমুনা ছাড়বেন *** গভর্নর বদল নিয়ে দিনভর যা হলো *** ‘মবের মাধ্যমে হত্যাকাণ্ডগুলোর জন্য ইউনূস সরকার দায়ী’ *** দ্য হান্ড্রেডে ভারত-পাকিস্তান ‘ঝামেলা’ নিয়ে মুখ খুলল ইংল্যান্ড *** বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর যৌন কেলেঙ্কারিতে তোলপাড় ইতালি *** সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

ঈদ স্পেশাল : ক্ষীরের জর্দা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৯ অপরাহ্ন, ৯ই এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

ঈদে মিষ্টিমুখের আয়োজনেও আজকাল নতুন কিছু দেওয়ার চেষ্টা থাকে। চেনা পদও নতুন স্বাদে ভরিয়ে তুলতে পারেন। তাই তৈরি করতে পারেন ক্ষীরের জর্দা। রইলো রেসিপি-

ক্ষীর জর্দা

ক্ষীরের উপকরণ:

দুধ ২ কাপ, 

আমন্ডবাটা ১ টেবিল চামচ,

কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ,

চিনি ২ টেবিল চামচ,

এলাচিগুঁড়া ১ চিমটি ও ঘি ১ টেবিল চামচ।

ক্ষীর তৈরির প্রণালি: ওপরের সব উপকরণ একসঙ্গে গুলে মৃদু আঁচে জ্বাল দিয়ে ক্ষীর তৈরি করে নিন।

আরো পড়ুন : ঈদ স্পেশাল : তেহারি

উপকরণ:

পোলাওয়ের চাল আধা কেজি,

ঘি ২ কাপ,

পানি ৩ লিটার,

দারুচিনি ৮-১০ টুকরা,

এলাচি ৮টি, চিনি ৩ কাপ,

বাদাম ও কিশমিশ আধা কাপ,

খাওয়ার রং সামান্য ও লালমোহন (ছোট মিষ্টি) ১ কাপ।

প্রণালি:

চাল ধুয়ে নিন। ফুটন্ত গরম পানিতে চাল ঢেলে নাড়তে থাকুন। খেয়াল রাখুন চালে যেন সব দিকে থেকে সমান তাপ লাগে। এবার খাওয়ার রং দিন। চাল প্রায় সেদ্ধ হয়ে এলে ঝাঁজরিতে ঢেলে ধুয়ে নিন। কিছুক্ষণ পানি ঝরাতে হবে। ননস্টিক সস প্যানে ঘি, গরমমসলা ও চিনি দিন। চিনি গলে শুকিয়ে এলে কিশমিশ ও বাদামকুচি দিন। চাল ঢেলে মিশিয়ে নিন। জর্দা পরিবেশন পাত্রে ঢেলে ওপর থেকে ক্ষীর ও মিষ্টি ছড়িয়ে দিন।

এস/ আই.কে.জে/

ঈদ স্পেশাল ক্ষীরের জর্দা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250