শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১০ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

ড. আনিসুজ্জামান চৌধুরীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিজের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

উপদেষ্টাকে সহায়তা করতে আনিসুজ্জামান চৌধুরীকে অর্থ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করে সোমবার (১০ই মার্চ) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিশেষ সহকারী পদে থাকাকালীন তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা পাবেন।

ড. আনিসুজ্জামান চৌধুরী খ্যাতনামা অর্থনীতিবিদ ও নীতিনির্ধারক, যিনি দীর্ঘদিন ধরে দেশের আর্থিক খাত ও নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানে কাজ করেছেন এবং অর্থনৈতিক উন্নয়ন ও নীতি বিশ্লেষণে বিশেষজ্ঞ হিসেবে পরিচিত।

অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে ‘সামষ্টিক অর্থনৈতিক নীতি বিশ্লেষণ এবং উন্নয়ন অধ্যয়ন’ বিষয়ে দুই যুগের বেশি সময় ধরে অধ্যাপনা করছেন তিনি। গত বছর ওই বিশ্ববিদ্যালয় থেকে তাকে ইমেরিটাস অধ্যাপক উপাধি দেওয়া হয়।

অর্থ মন্ত্রণালয়ের সঙ্গেও তার দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে এবং তিনি সরকারের বিভিন্ন পর্যায়ে পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন। তার গবেষণা ও বিশ্লেষণ দেশীয় ও আন্তর্জাতিক পরিসরে প্রশংসিত হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি সরকারি ও বেসরকারি একাধিক সংস্থায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

এইচ.এস/

জনপ্রশাসন মন্ত্রণালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250