বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদে নতুন গান নিয়ে চমক দিলেন জায়েদ খান!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৩ অপরাহ্ন, ১২ই এপ্রিল ২০২৪

#

ঈদ উপলক্ষে প্রকাশিত নতুন গান ‘বিড়ি’তে প্রথমবারের মতো দেখা গেল চিত্রনায়ক জায়েদ খানকে। কৌশিক হোসেন তাপসের কথা-সুর ও সংগীত পরিচালনায় গানটির মিউজিক ভিডিও বুধবার টিএম রেকর্ডস’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। সেখানেই কোমর দোলাতে দেখা গেছে এই নায়ককে। 

‘কেউ সুখে টানে, কেউ দুঃখে টানে, কেউ বুইঝা টানে, কেউ না বুইঝা টানে, টানতে টানতে টানতে সব শেষ হইয়া যায়, বিড়ি খাইলে হয় ক্যানসার, সব প্রশ্নের থাকে না আনসার’- এমন কথার গানটিতে কন্ঠ দিয়েছেন পারভেজ সাজ্জাদ। 

এ প্রসঙ্গে জায়েদ খান গণমাধ্যমকে বলেন, এই প্রথম মিউজিক ভিডিওতে কাজ করলাম। অন্যরকম এক ভালো লাগার অনুভূতি হলো। আসলে গানটিতে কাজ করার মূল কারণ হলো তাপস ভাই। নির্মাতা হিসেবেও একবারও মনে হয়নি তিনি অনেকদিন পর ক্যামেরার পেছনে বসলেন। সবমিলিয়ে সবার কাছ থেকে তিনি সেরাটি বের করে নিয়েছেন। আমার পারফরমেন্স নিয়ে আমি আত্মবিশ্বাসী। আশা করি দর্শকের ভালো লাগবে।

উল্লেখ্য, জনপ্রিয় অনেক মিউজিক ভিডিওর নির্মাতা তাপস ১৬ বছর পর নির্মাণে ফিরলেন এই গান দিয়ে।

ওআ/ আই.কে.জে

জায়েদ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250