বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের *** জাপান যাবেন ড. মুহাম্মদ ইউনূস, চলতি মাসেই যমুনা ছাড়বেন *** গভর্নর বদল নিয়ে দিনভর যা হলো *** ‘মবের মাধ্যমে হত্যাকাণ্ডগুলোর জন্য ইউনূস সরকার দায়ী’ *** দ্য হান্ড্রেডে ভারত-পাকিস্তান ‘ঝামেলা’ নিয়ে মুখ খুলল ইংল্যান্ড *** বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর যৌন কেলেঙ্কারিতে তোলপাড় ইতালি *** সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

পদ্মা সেতু হয়ে ছুটলো ম্যাংগো স্পেশাল ট্রেন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৭ অপরাহ্ন, ১০ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

কম খরচে রাজধানী ঢাকায় আম পরিবহনের জন্য পঞ্চমবারের মতো চালু হয়েছে ‌‘ম্যাংগো স্পেশাল ট্রেন’।

সোমবার (১০ই জুন) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেনে আম পরিবহন কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। এ বছর যমুনা সেতুর পরিবর্তে পদ্মা সেতু দিয়ে রাজধানীতে পৌঁছবে ট্রেনটি। 

সোমবার প্রথম দিন ১ হাজার ৮৪৫ কেজি আম নিয়ে চাঁপাইনবাবগঞ্জ ছাড়ে ম্যাংগো স্পেশাল ট্রেন। জেলার তিনটি স্টেশন থেকে রাজধানী ঢাকায় পাঠাতে ট্রেনে বুকিং নিয়েছিলেন চাষি ও ব্যবসায়ীরা। সোমবার ম্যাংগো ট্রেন থেকে রাজস্ব আয় হয়েছে ২ হাজার ৭৫৬ টাকা।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ৬ লাগেজ ভ্যানের মাধ্যমে আম পরিবহন করা যাবে ২৮ দশমিক ৮৩ মেট্রিক টন। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে স্পেশাল ট্রেন। যাত্রা পথে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, আব্দুলপুর, ঈশ্বরদী, পোড়াদহ, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনসহ মোট ১৫টি স্টেশনে যাত্রাবিরতি নেবে বিশেষ এই ট্রেন। আম পরিবহনকারী ট্রেনটি ঢাকায় পৌঁছাবে রাত ২টা ১৫ মিনিটে।

চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত প্রতিকেজি আম পরিবহনে ভাড়া লাগবে ১ টাকা ৪৭ পয়সা, রাজশাহী থেকে ১ টাকা ৪৩ পয়সা, পোড়াদহ থেকে ১ টাকা ১৯ পয়সা, রাজবাড়ী থেকে ১ টাকা ৭ পয়সা, ফরিদপুর থেকে ১ টাকা ১ পয়সা এবং ভাঙ্গা থেকে ৯৮ পয়সা।

এদিকে, ম্যাংগো স্পেশাল ট্রেনের এবারের কোরবানি পশু পরিবহন করা হবে। আগামী ১২ই জুন থেকে ১৪ই জুন পর্যন্ত মোট ৩দিন এই ট্রেনে পশু পরিবহন করতে পারবেন খামারিরা। এবারের ওয়াগন ভাড়া বেড়েছে ২ হাজার ৯১০ টাকা। প্রতিটি ওয়াগনে পশু পরিবহন করতে ভাড়া গুণতে হবে ১৪ হাজর ৭৩০ টাকা। গতবার ভাড়া ছিলো ১১ হাজার ৮২০ টাকা।

ওআ/


ম্যাংগো স্পেশাল ট্রেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250