সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি *** ৫ই আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** বিএনপির যে নেতাদের ৬ সিটিতে প্রশাসক করল সরকার *** বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনার প্রত্যাশায় ইইউ *** ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন *** লাইনে দাঁড়ানো মুসলিম নারীদের কম্বল দিলেন না বিজেপি নেতা *** ম্যাচ পরবর্তী আচরণের জন্য শাস্তি পাচ্ছেন না মেসি

রিট আবেদন খারিজ, মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়াতে ‘বাধা নেই’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩৭ অপরাহ্ন, ২২শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন আদালত। এর ফলে মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা

আজ বৃহস্পতিবার (২২শে মে) বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন। ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন এ এম মাহবুব উদ্দিন খোকন ও কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন ও খান জিয়াউর রহমান।

আদেশের পরে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এ এম মাহবুব উদ্দিন খোকন ও কায়সার কামাল। তারা জানান, আদালত রিট খারিজ করে দেওয়ায় ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ গ্রহণে কোনো বাধা নেই।

এদিকে রিট আবেদনকারী পক্ষের আইনজীবী মোহাম্মদ হোসেন জানান, এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাবেন তারা। এর আগে গতকাল (২১শে মে) বুধবার শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন একই বেঞ্চ।

মো. মামুনুর রশিদ নামে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও ইসির গেজেট প্রকাশ নিয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন। নোটিশে সাড়া না পাওয়ায় গত ১৩ই মে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

এইচ.এস/

ইশরাক হোসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250