বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

শিল্পী সমিতির নির্বাচনে লড়বেন মাহি-নাসরিন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৩ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থীর কাছে হেরে যান। মানসিক বিপর্যয় কাটিয়ে মাহি আবার নির্বাচন করবেন। তবে এবার নির্বাচন করবেন চলচ্চিত্র শিল্পী সমিতিতে। 

আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তিনি লড়বেন মিশা সওদাগর-মনোয়ার হোসেন ডিপজল নেতৃত্বাধীন প্যানেল থেকে বলে জানা গেছে। অন্যদিকে নাসরিন স্বতন্ত্র পদে নির্বাচন করবেন বলে জানিয়েছেন। 

নাসরিন জানান, এবারের নির্বাচনে স্বতন্ত্র পদে নির্বাচন করছি এবং কার্যকরী পরিষদে থাকতে চাই। নির্বাচনে জয়ের ব্যাপারে আমি অনেক আশাবাদী। এর আগেও আমি নির্বাচন করেছি এবং সেখানে জয়লাভ করেছি।

অন্যদিকে মাহির বিষয়টা এখনও গোপন রাখার চেষ্টা করছেন এই অভিনেত্রী। কোন পদে প্রার্থী হবেন তিনি, সেটা এখনও জানাননি স্পষ্টভাবে। তবে চলচ্চিত্রপাড়ায় গুঞ্জন, মাহি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। 

আরো পড়ুন: পরীমণি এখন কলকাতার লাবণ্য

উল্লেখ্য, শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে আগামী ১৯শে এপ্রিল (শুক্রবার) নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হয়েছিল। সে অনুযায়ী তফশিল ঘোষণা করা হয়। পরবর্তীতে কার্যনির্বাহী কমিটির মিটিং ছাড়াই নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করে শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনার।

ফলে শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২৭শে এপ্রিল অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্যানেল সাজাতে ব্যস্ত হয়ে পড়েছেন সম্ভাব্য প্রার্থীরা। এদিকে, মিশা-ডিপজল প্যানেল প্রস্তুত হলেও নিপুণের প্যানেলে সভাপতি প্রার্থী কে হচ্ছেন তা স্পষ্ট নয়।

এসি/  আই.কে.জে


শিল্পী সমিতি মাহি-নাসরিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250