রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

পোপ ফ্রান্সিস সম্পর্কে কিছু অজানা চমকপ্রদ তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৬ অপরাহ্ন, ২১শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

পোপ ফ্রান্সিসকে বলা হয় ক্যাথলিক চার্চের মহান সংস্কারক। সহনশীলতা ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দিয়ে পেয়েছেন বিপুল জনপ্রিয়তা। আজ সোমবার (২১শে এপ্রিল) তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। দীর্ঘদিন ফুসফুসের গুরুতর জটিলতায় ভুগছিলেন। 

এর আগে ইতালির রোমে একটি হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসা চলেছে তার। আজ ভ্যাটিকানে কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে মারা যান তিনি। তার সম্পর্কে জেনে নিন অজানা চমকপ্রদ কিছু তথ্য। খবর হলিনেম ডটওআরজি ডটইউকে’র।

পোপ ফ্রান্সিসের পুরো নাম হোর্হে মারিও বেরগোগলিও। জন্ম আর্জেন্টিনার বুয়েন্স এইরেসে, ১৯৩৬ সালের ১৭ই ডিসেম্বর। বাবা ছিলেন ইতালীয় অভিবাসী রেলকর্মী, মা গৃহিণী। পোপের আরও চার ভাইবোন আছেন।

ধর্মীয় পথে আকৃষ্ট হওয়ার আগে, তরুণ বয়সে পোপ ফ্রান্সিস ট্যাঙ্গো নাচতেন তার প্রেমিকার সঙ্গে। কৈশোরে এক সংক্রমণের কারণে তার একটি ফুসফুস অপসারণ করা হয়। 

ছাত্রজীবনে বুয়েন্স এইরেসের একটি বারে বাউন্সার হিসেবেও কাজ করেছেন পোপ ফ্রান্সিস এবং কিছু সময়ের জন্য ঝাড়ুদারের কাজও করেছেন। 

পোপ ফ্রান্সিস দর্শন পড়েছেন এবং বুয়েন্সে এইরেস বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেছেন রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি। পরে সাহিত্য, মনোবিজ্ঞান, দর্শন ও ধর্মতত্ত্ব পড়াতেন, এরপর হন বুয়েন্সে এইরেসের আর্চবিশপ।

আর্জেন্টিনায় দায়িত্বে থাকাকালে পদমর্যাদার সুবিধা গ্রহণ না করে নিজেই রান্না করতেন ও বাসে যাতায়াত করতেন। পোপ নির্বাচিত হওয়ার পর ইকোনমি ক্লাসে রোমে উড়ে যান এবং নিজের লাগেজ নিজেই বহন করেন।

দারুণ ফুটবলপ্রেমী ছিলেন পোপ ফ্রান্সিস। প্রিয় দল ছিল আর্জেন্টিনার সান লোরেঞ্জো ক্লাব।

পোপ ফ্রান্সিস ২৬৬তম পোপ এবং গ্রেগরি তৃতীয়ের পর প্রথম অইউরোপীয় পোপ। গ্রেগরি তৃতীয়ের জন্মস্থান বর্তমান সিরিয়ায়। পোপ হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন ৭৩১ সালে।

তিনিই প্রথম পোপ হিসেবে ‘ফ্রান্সিস’ নামটি ব্যবহার করছেন। নামটি বেছে নিয়েছিলেন সেন্ট ফ্রান্সিস অব অ্যাসিসির সম্মানে, যিনি দরিদ্রদের বন্ধু হিসেবে পরিচিত।

২০১৩ সালের শেষ দিকে নিশ্চিত হওয়া যায়, পোপ ফ্রান্সিস রাতে গোপনে ভ্যাটিকান ছেড়ে গরিবদের দান করতে যেতেন।

পোপ নির্বাচিত হওয়ার পর নিয়ম অনুযায়ী পোপ ফ্রান্সিসকেও রেড শু দেওয়া হয়েছিল, তবে তিনি তা পরেননি। বরং পুরনো, কালো জুতাই পরেছেন নিয়মিত।

পোপ ফ্রান্সিস পোপাল প্রাসাদে না থেকে ভ্যাটিকানের সেন্ট মার্থা হাউসে অন্যান্য কর্মচারীদের সঙ্গে থাকতেন।

২০১৫ সালের জুনে পোপ ফ্রান্সিস পরিবেশ রক্ষার ওপর একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রকাশ করেন, যা ধর্মীয় নেতাদের জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতন করতে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়।

এইচ.এস/




পোপ ফ্রান্সিস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস

🕒 প্রকাশ: ০২:৫৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর

🕒 প্রকাশ: ০২:৪৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’

🕒 প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

Footer Up 970x250