সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

শীতে এসি বন্ধ রাখার আগে যা করণীয়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫০ পূর্বাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেই গরমে অতিষ্ঠ হয়ে দ্বারস্থ হচ্ছেন এয়ার কন্ডিশনার বা এসির। অনেক আগে এটি কেবল উচ্চবিত্তদের ব্যবহার্য মনে হলেও বর্তমানে মধ্যবিত্তরা দেদারসে কিনছেন। প্রকৃতির পালা পরিবর্তনে এসেছে শীত। এসময় এসির প্রয়োজন হয় না বললেই চলে। যে কারণে একটা দীর্ঘ সময় এসি বন্ধ করে রাখেন বেশিরভাগ ব্যবহারকারীই। কিন্তু আপনি জানেন কি, এসি বন্ধ রাখার আগে আপনাকে কিছু কাজ অবশ্যই করতে হবে। চলুন জেনে নেওয়া যাক-

শীতের সময়ে এসি বন্ধ রাখার আগে সবার আগে যে কাজটি করতে হবে, সেটি হলো এসি আনপ্লাগ করে রাখা। এতে করে শর্ট সার্কিটের ভয় থাকবে না। পরিষ্কার করার সময় এসির ফিল্টার দিয়ে শুরু করুন। স্প্লিট এসি হলে সামনের ঢাকনাটা আলতো করে তুলে ফিল্টার বের করে নিলেই হবে। উইন্ডো এসির ক্ষেত্রে ফ্রন্ট প্যানেল খুলে এটি বের করতে হবে। এরপর পানি দিয়ে ধুয়ে নরম পরিষ্কার কাপড় দিয়ে মুছে লাগিয়ে দিতে হবে।

আরো পড়ুন : শীতে ভিটামিন ডি পেতে কোন সময় রোদ পোহাবেন?

এসির ভেতরে থাকে ইভাপোরেটর কয়েল আর বাইরে থাকে কনডেনসার কয়েল। দু’টিই সাফ রাখা প্রয়োজন। স্প্লিট এসি হলে সামনের ঢাকনাটা আলতো করে তুলে একটা নরম পরিষ্কার কাপড় দিয়ে ইভাপোরেটর কয়েল মুছে নিতে হবে। আউটডোর ইউনিটের ক্ষেত্রে কয়েল ক্লিনার স্প্রে ব্যবহার করলে ভালো হয়, কেন না কনডেনসার কয়েলে ধুলা বেশি জমে।

অনেকেই নিশ্চয়ই দেখেছেন সার্ভিসিংয়ের সময়ে ইঞ্জিনিয়াররা একটি টুথব্রাশ দিয়ে এসির ভেতরে একটি স্থান পরিষ্কার করেন। ওই স্থানকে বলা হয় ফিন। আমাদেরকেও টুথব্রাশ দিয়ে একই কাজ করতে হবে। কোনো ফিনে বেন্ট থাকলে ফিন কম্ব দিয়ে তা আলতো করে সোজা করে দিতে হবে। এসির আর্দ্রতা যে অংশ শুষে নেয়, তাকে বলে কনডেনসেশন লাইন। জায়গাটি খুঁজে বের করে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে জমে থাকা ময়লা টেনে বের করে আনতে হবে।

এবার আসা যাক আউটডোর ইউনিটে। এই স্থানে ময়লা জমে সবচেয়ে বেশি। তাই স্থানটি পানি দিয়ে ধুয়ে নিতে হবে। একটি পাইপ দিয়ে পানি ছিটিয়ে ধোয়া যায়। তবে খুব বেশি পানি দেওয়া চলবে না, তাতে মেশিনের ক্ষতি হতে পারে। বাকি থাকে কেবল দু’টি কাজ। এবার ইনডোর আর আউটডোর দুই ইউনিট ঢেকে রাখতে পারলে সবচেয়ে ভালো হয়। তাতে ধুলা-বালি জমবে না।

এস/  আই.কে.জে


শীত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250