শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

‘বৈষম্যবিরোধী আন্দোলন মানুষের মনে আশার সঞ্চার করেছে’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলন গণমানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে। এখন বৈষম্য বিরোধী আন্দোলন মানুষের জীবনে কীভাবে প্রতিফলিত হতে পারে, অন্তর্বর্তীকালীন সরকার তার বাস্তবায়ন ঘটাবে। 

রোববার (২৫শে আগস্ট) রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাঙ্গামাটি জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার এই বৈঠক অনুষ্ঠিত হয়।  

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের জেলা পরিষদ পুনর্গঠনে এখানে রাজনীতি বা দলীয় কোনো কিছু প্রভাবের সুযোগ নেই। যারা মনোনীত হবেন, তারাই বলবেন আমরা নির্দলীয় ও নিরপেক্ষভাবে মনোনীত হয়েছি। কে থাকলো, কে থাকলো না সেটা সুধী-জনগণ সকলের মতামতের ভিত্তিতেই হবে।

তিনি বলেন, এখানে সংস্কার হবে। এখানে প্রাধান্য পাবেন সৎ, যোগ্য ও দক্ষ মানুষ। আগেকার অনেক কিছুই এখানে থাকবে না। আপনাদের কিছু বলার থাকলে আমাকে জানাবেন, আমি তা ঊর্ধ্বতন মহলকে জানাবো। এর আগে একই স্থানে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা মত বিনিময় সভা করেন।

আরও পড়ুন: ফেনী-কুমিল্লাসহ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে

এ সময় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙ্গামাটি জোন কমান্ডার লে. কর্নেল এরশাদ, রিজিয়ন কমান্ডার-রাঙ্গামাটি মেজর আশফিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে রাঙ্গমাটি মেডিক্যাল কলেজের ছাত্র মোঃ নাঈম, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ রবিউল ইসলাম, রাঙ্গামাটি সরকারি কলেজের ছাত্র রেবাইয়াত হাসানসহ অন্যান্য ছাত্ররা উপস্থিত ছিলেন।

এসি/কেবি



বৈষম্যবিরোধী আন্দোলন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250