শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার

আন্তর্জাতিক উৎসবে পুরস্কার জিতে অস্কারের পথে ‘আ থিং অ্যাবাউট কাশেম’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:০১ পূর্বাহ্ন, ২৮শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

অস্কার কোয়ালিফাইং রোড আইল্যান্ড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের অলটারনেটিভ স্পিরিট শাখায় গ্র্যান্ড প্রাইজ জিতেছে বিজন ইমতিয়াজ পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আ থিং অ্যাবাউট কাশেম’।

এই আন্তর্জাতিক উৎসবে পুরস্কার অর্জন মানে অস্কারের পথে এক ধাপ এগিয়ে যাওয়া। কিছু শর্তপূরণ সাপেক্ষে অস্কারে সাবমিট করা যাবে বাংলাদেশের এ সিনেমা।

সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন ইন্তেখাব দিনার। ১৭ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটির মূল গল্প মানুষের অন্তর্নিহিত ভিন্ন সত্তা নিয়ে। কাশেম যখন তার ভেতরের ভিন্ন সত্তাকে আবিষ্কার করে, তখন তার জীবনে যে তোলপাড় অবস্থার শুরু হয় এবং সেটাকে সে কীভাবে নিয়ন্ত্রণ করে, তা-ই দেখা যাবে সিনেমায়।

অন্যান্য চরিত্রে রয়েছেন মৌটুসী বিশ্বাস, হাসনাত রিপন, কামরুজ্জামান তাপু, তনুশ্রী কারকুন প্রমুখ। চিত্রনাট্য লিখেছেন নুহাশ হুমায়ূন। গল্প লেখায় তার সঙ্গে যুক্ত ছিলেন নির্মাতা বিজন নিজেও। প্রযোজনা করেছেন আরিফুর রহমান ও নুহাশ হুমায়ূন।

নির্মাতা বিজন ইমতিয়াজ বর্তমানে আমেরিকা-প্রবসাী। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিষয়ে পড়াশোনার পাশাপাশি শিক্ষকতা করেন।

সিনেমার প্রযোজক আরিফুর রহমান বলেন, ‘অস্কার কোয়ালিফাইং উৎসবে অনেক সিনেমাই যায়, তবে সেখানে গ্র্যান্ড প্রাইজ পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে, বাংলাদেশি সিনেমার জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ।

জে.এস/

অস্কার বাংলা সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250