রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ *** ফের বিক্ষোভে উত্তাল ইরান, এবার নেতৃত্বে ছাত্ররা *** বিশ্বকাপে আজ ফাইনালের আগে আরেক ‘ফাইনাল’ *** বাইবেল অনুসারে পুরো মধ্যপ্রাচ্যের ওপর অধিকার আছে ইসরায়েলের: মার্কিন রাষ্ট্রদূত *** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ

এবার হালাল-হারাম নিয়ে যা বললেন বর্ষা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪২ অপরাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

এবার হালাল-হারাম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন  ঢাকাই সিনেমার এ প্রজন্মের চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা।

ভক্তদের সঙ্গে সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট দিয়েছেন বর্ষা। সেই সঙ্গে কিছু শিক্ষণীয় বার্তাও দিয়েছেন এই নায়িকা।

বর্ষার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো—

‘সোশ্যাল মিডিয়া এখন সবার জন্য উন্মুক্ত। কে কীভাবে ব্যবহার করবেন, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই মাধ্যমকে, নেতিবাচক না ইতিবাচকভাবে ব্যবহার করা হবে, সেটা একটু ভেবে দেখা দরকার। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে অনেক ভালো কাজ করছেন। এর মাধ্যমেই ভালো কাজগুলো জানতে পারি। আবার নেতিবাচক খবরও হচ্ছে। ছোট ও তুচ্ছ বিষয়গুলো খুব বড়ভাবে প্রচার করা হয়। যা মোটেও কাম্য নয়।’

আরো পড়ুন: কাউকে শিক্ষিত করার জন্য আমি বই লিখিনি: হিরো আলম

বর্ষা আরও লেখেন, ‘এসব নেতিবাচক ছোট ও তুচ্ছ বিষয়গুলোকে গুরুত্ব না দিয়ে নিজেকে নিয়ে ভাবি, চিন্তা করি। সবচেয়ে জরুরি, হালাল-হারাম (ন্যায়-অন্যায়) নিয়ে একটু ভাবি। এটা সব জায়গায় খুব দরকার।’

প্রসঙ্গত, ২০১০ সালে স্বামী নায়ক-প্রযোজক অনন্ত জলিলের বিপরীতে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার। প্রথম সিনেমার পর ২০১১ সালের ২৩শে সেপ্টেম্বর ভালোবেসে ঘর বাঁধেন এই তারকা দম্পতি। তাদের সংসারে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল নামে দুই পুত্রসন্তান রয়েছে।

এসি/  আই.কে.জে

বর্ষা হালাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250