রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ *** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’ *** পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান *** ‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’ *** কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার

আছে ১০ মাসের সন্তান, দম্পতির সংসার জোড়া লাগালো হাইকোর্ট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৬ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৪

#

ফাইল ছবি

জন্মের পর থেকে গত ১০ মাস ধরে সন্তানকে দেখতে দেয়া হচ্ছে না বাবা কাজী মহিউদ্দিনকে। এমন অভিযোগে গত ৫ই ফেব্রুয়ারি রিট পিটিশন করেন বাবা। অভিযোগের ভিত্তিতে এবং আদালতের নির্দেশে ১০ মাসের সন্তানকে নিয়ে আজ হাইকোর্টে হাজির হন মা সাদিয়া সুলতানা।

আদালতের আদেশে তাদের একটি কক্ষে কথা বলার সুযোগ দেয়া হয়। সেখানে বাবা-মা নিজের মধ্যে কথা বলে পরে আদালতকে জানান, তাদের মধ্যকার ইগোস্টিক সমস্যার কারণে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। তবে ভবিষ্যতে কথা বলে তারা এটি সমাধানের চেষ্টা করবে। এবং এ সময়ের মধ্যে কাজী মহিউদ্দিনকের তার সন্তানকেও দেখতে দেয়া হবে।

এ সময় সপ্তাহে দুই থেকে তিন দিন সন্তানকে তার মায়ের বাসায় গিয়ে দেখার জন্যে বলেন আদালত। সেই সঙ্গে বাচ্চার কথা বিবেচনা করে নিজেদের সম্পর্ক পুনরুদ্ধারের পরামর্শও দেন হাইকোর্ট।

সোমবার (১৯শে ফেব্রুয়ারি) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। 

আরও পড়ুন: মির্জা আব্বাসের জামিন, মুক্তিতে বাধা নেই

এ সময় বাবা-মা দুজনেরই সংসার জোড়া লাগানোর বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখে হাইকোর্ট অনেক খুশি হয়ে তাদের দুজনকে চকলেট দেন। ছয় মাস পরে তাদের অবস্থা সম্পর্কে আদালতকে জানাতে বলেছেন হাইকোর্ট। এ সময় আদালতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

এসকে/ আই.কে.জে/

হাইকোর্ট দম্পতির সংসার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250