শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

কবিতা : দেখা হবে আমাদের —শাহিনুর রহমান

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫০ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

দেখা হবে আমাদের

 শাহিনুর রহমান

এই সম্প্রসারিত বিশ্বের ভিতর বাহির,

দিগন্তের মেরু কিংবা সন্নিবেশিত তরুবিথীকার ওপারে

যেখানেই থাকো তুমি-

প্রেমের প্রবল নেশা যদি ভর করে চোখে

দেখা হবে, আমাদের দেখা হবেই।


যদি সময় চলে বৈরী, তুমি আমি ভিন্ন দিকে

আলো ছড়াতে ছড়াতে ঝরে পড়ে নক্ষত্র

কর্ম যন্ত্রের আগ্রাসনে থেমে যায় পেণ্ডুলাম-

তবু দেখা হবে, দেখা হবে আমাদের।


যদি প্রাণের অভিসারে 

বিলিয়ে দিতে ইচ্ছে করে একান্তের বাসনা

নব স্বপ্ন যদি বাড়িয়ে দেয় আকুলতা

বিবর্তনের জামানায় যদি হলি খেলে হৃদয়ের উত্তাপ-

দেখা হবে, দেখা হবে আমাদের।


এক সন্ধ্যায় পাখিদের নীড়ে ফেরার পরে

পরনে লাল পেড়ে শাড়ি,

হাত ভরে রেশমী চুড়ি,

চোখে কাজলের মায়া,

পায়ে নূপুর আর আলতার রঙ নিয়ে

স্মরণে রাখো আমায় মনের গভীরে

দেখা হবে, একদিন ঠিক দেখা হবে।


এস/আই.কে.জে/


কবিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250