বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ডাটা নিরাপত্তায় সাইবার সিকিউরিটি ফার্ম নিয়োগ ভূমি মন্ত্রণালয়ের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৭ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৪

#

নাগরিকের স্থাবর সম্পদের ডাটা নিরাপত্তায় সাইবার সিকিউরিটি ফার্ম নিয়োগ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। বৃহিস্পতিবার (পহেলা ফেব্রুয়ারি) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে স্মার্ট ভূমিসেবা সিস্টেমের সাইবার নিরাপত্তা বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের সাথে সাইবার নিরাপত্তায় বিশেষায়িত এক প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর হয়। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সচিব মোঃ খলিলুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নাগরিকের জমি সংশ্লিষ্ট ডিজিটাল তথ্যাদি ও উপাত্ত ভূমি মন্ত্রণালয়ের নিকট গচ্ছিত মানুষের আমানত সরূপ। এজন্য ভূমি মন্ত্রণালয় ভূমি ব্যবস্থাপনার সাইবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।

আরো পড়ুন: জামিন পাননি মির্জা ফখরুল

সচিব বলেন, দায়িত্ব নিয়েই ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ ভূমিসেবা সিস্টেমের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই ডিজিটাল ভূমিসেবাকে স্মার্ট ভূমি সেবায় রূপান্তর করার অনুশাসন প্রদান করেন। আমরা তা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। এছাড়া পুরো স্মার্ট ভূমিসেবা সিস্টেমের জন্য একটি ‘কম্প্রিহেন্সিভ’ আইসিটি সিকিউরিটি গাইডলাইন প্রস্তুতের কাজ করা হচ্ছে বলে জানান সচিব।

নিয়োগপ্রাপ্ত সাইবার সিকিউরিটি ফার্মটি প্রাথমিকভাবে ভূমিসেবা কাঠামোর আওতাভুক্ত নামজারি, ভূমি উন্নয়ন কর, পর্চা, গেটওয়ে, প্রশাসনিক ব্যবস্থাপনা সিস্টেম এবং ভূমি মন্ত্রণালয়ের দাপ্তরিক পোর্টালের নিরাপত্তায় কাজ করবে। প্রতিষ্ঠানটি সাইবার প্রতিরক্ষা (Cyber Defense) ও সাইবার সিকিউরিটি নিরিক্ষা (Cybersecurity audit)’র কাজ করবে।

উল্লেখ্য, যথাযথ পিপিআর গাইডলাইন অনুসরণপূর্বক উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে সাইবার নিরাপত্তায় বিশেষায়িত ফার্মটিকে নির্দিষ্ট সময়ের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তাদের পারফরমেন্সের ভিত্তিতে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এইচআ/ আই.কে.জে/ 

ভূমি মন্ত্রণালয় ভূমি সচিব মো. খলিলুর রহমান ডাটা নিরাপত্তা সাইবার সিকিউরিটি ফার্ম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250