রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

সেই বাড়িটি ঘিরে রেখেছে কলকাতা পুলিশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৭ অপরাহ্ন, ২২শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতে চিকিৎসা নিতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারের লাশ উদ্ধার করা হয়েছে। কলকাতার নিউ টাউনের সঞ্জিভা গার্ডেন্সের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করেছেন পশ্চিমবঙ্গ পুলিশের কর্মকর্তারা।

ধারণা করা হচ্ছে, সেই বাড়িটিতেই আনোয়ারুল আজিম আনার খুন হয়েছেন। ভারতীয় পুলিশের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে কলকাতার গণমাধ্যম।  

ভারতীয় পুলিশ কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ অনুযায়ী, নিউ টাউনের সঞ্জিভা গার্ডেন্সের যে ফ্ল্যাট থেকে আনোয়ারুল আজীম আনারের মরদেহ উদ্ধার করা হয়েছে, সেটি পুলিশ ঘিরে রেখেছে। সেখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

পুলিশের সূত্র জানায়, সিসিটিভি ফুটেজে এমপি আনারের মৃত্যুর আগে ওই ফ্ল্যাটে তিনজনকে ঢুকতে দেখা গেছে। এদের মধ্যে একজন নারী। তবে, ওই তিনজনকে সেখান থেকে আর বের হতে দেখা যায়নি।

আরো পড়ুন: এমপি আনারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

এর আগে, ১২ই মে চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে উত্তরের বরানগরে বন্ধুর বাড়িতে গিয়েছিলেন এমপি আনার। ১৩ই মে তিনি কোনো একজনের সঙ্গে দেখা করতে বের হয়ে আর ফেরেননি।

কলকাতা পুলিশ বলছে, আনারের শেষ মোবাইল লোকেশন ছিল বিহারে। গত ১৪ই মে থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। গত আট দিন ধরে নিখোঁজ থাকলেও তার ফোন থেকে পরিবারের সদস্যদের কাছে মেসেজ পাঠানো হয় যে, তিনি নয়াদিল্লি চলে গেছেন।

নিউটাউনে যে বাড়িতে এমপি আনার গিয়েছিলেন, সেটি একজন এক্সাইজ অফিসারের। ভাড়া নেওয়া বাড়িতে খুন করা হয়েছে এমপি আনারকে। খুনের দিন এই বাড়িতে নারীসহ একাধিক লোকজন ছিলেন বলে ধারণা পুলিশের। কিন্তু আনারের রহস্যজনক মৃত্যুর পর তারা সবাই ভারত থেকে পালিয়ে গেছে বলেও ধারণা করা হচ্ছে।

এইচআ/  

ভারত আনোয়ারুল আজীম আনার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস

🕒 প্রকাশ: ০২:৫৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর

🕒 প্রকাশ: ০২:৪৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’

🕒 প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

Footer Up 970x250