রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত *** নতুন প্রধানমন্ত্রীর ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে অনুসারী কত হলো *** ‘শুরু থেকেই পররাষ্ট্র উপদেষ্টা আমার পথচলায় ছাই দিয়ে এসেছেন...’ *** কেন্দ্র দখলের অভিযোগ, মামুনুল হকের বিরুদ্ধে মামলার ঘোষণা ববি হাজ্জাজের *** ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করেছে সৌদি: রাষ্ট্রদূত *** দ্রুত শাহজালালের তৃতীয় টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের *** ১৪ই এপ্রিলের মধ্যে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট: ইসি *** চীন-বাংলাদেশ সম্পর্ক কেউ নষ্টের চেষ্টা করলেও তা সফল হবে না: চীনা রাষ্ট্রদূত

নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে যা জানালেন সিইসি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪৮ অপরাহ্ন, ২১শে জুন ২০২৫

#

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ছবি: সংগৃহীত

নির্বাচনের নির্দিষ্ট তারিখ, তফসিল ঘোষণা এবং এ নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগের বিষয়ে কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিন। আজ শনিবার (২১শে জুন) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী আইন ও বিধিসংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিইসি।

নির্বাচনে ‘রোডম্যাপ’ কবে দেবেন জানতে চাইলে সিইসি বলেন, ‘সময় এলে আপনারা সবই জানতে পারবেন। এখানে আমরা লুকিয়ে কোনো কাজ করছি না। নির্বাচন নিয়ে আমাদের অবশ্যই কর্মপরিকল্পনা রয়েছে। অনেকেই এটিকে রোডম্যাপ বলে, অনেকে নানাভাবে এটার নাম দেয়। আমরা এটাকে বলি কর্মপরিকল্পনা। যে কোনো অফিসে একটি কর্মপরিকল্পনা থাকবে না? এত বড় একটা বড় নির্বাচন হবে, প্রথম থেকে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই আমাদেরও কর্মপরিকল্পনা রয়েছে। এটি আমাদের ব্যবহারের জন্য, এটি সবার সঙ্গে শেয়ার করার জন্য নয়। এটি আমাদের নিজস্ব। কোনো কারণে যদি সময়মতো কাজ না হয়, দু-চার দিন এদিক-সেদিক হতে পারে। এটি আমাদের একটি সম্ভাব্য কর্মপরিকল্পনা, এটি তো সংশোধনযোগ্য।’

সরকারের সঙ্গে যোগাযোগ হচ্ছে কী না, জানতে চাইলে সিইসি বলেন, ‘যদি বলেন সরকারের সঙ্গে যোগাযোগ হয়েছে কী না। দেখেন, এটি করতে গেলে যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব নয়। কারণ, সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। আমাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিতে হবে, সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সহযোগিতা নিতে হবে। সুতরাং সরকার এখানে একটি মুখ্য ভূমিকা পালন করবে। এটি ছাড়া তো সম্ভব নয়।’

সিইসি নাসির উদ্দিন বলেন, ‘আমাদের যোগাযোগের যে বিষয়টা প্রতিনিয়ত হচ্ছে বা একদম হচ্ছে না, বিষয়টা এমন না। যদি নির্বাচনের তারিখের ব্যাপারে জানতে চান, তাহলে নির্বাচনের তারিখ যথাসময়ে জানতে পারবেন। আমরা যথাসময়ে নির্বাচনে তফসিল ঘোষণা করব। সরকারের সঙ্গে এ জন্য পরিকল্পনা করে ঘোষণা দিয়ে দেখা করতে হবে এমন না। ফরমালি, ইনফরমালি নানাভাবে যোগাযোগ হতে পারে। আমরা সরকারের ধারেকাছে নাই, একটা দ্বীপে আছি এমন তো না। সংস্কার কমিশনের সুপারিশ আছে, এর মধ্যে ইসির সংস্কার আছে, এর মধ্যে আমরা সম্পৃক্ত তো। এগুলো ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। সময়মতো যোগাযোগ হবে। সময় হলে সবকিছু জানতে পারবেন।’

প্রশিক্ষণ কর্মসূচিতে চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব ও ডিজি এনআইডিসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান নির্বাচন কমিশনার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250