শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার

তাসকিনকে নিয়েই টাইগারদের বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ১৪ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

২০১৯ বিশ্বকাপের দল ঘোষণার পর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গেটে দাঁড়িয়ে অঝোরে কাঁদছিলেন তাসকিন আহমেদ। ইনজুরির কাছে পরাস্ত হয়ে সেবার ডানহাতি এই তারকা পেসারের জায়গা হয়নি বিশ্বকাপ স্কোয়াডে।

আরো পড়ুন : কোহলির কাছ থেকে শিখেছেন রিজওয়ানরা

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার আগ মুহূর্তে ইনজুরি আক্রান্ত হন তাসকিন। সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে শরীরের ডান পাশের মাংস পেশিতে চোট পান ডানহাতি এই পেসার। তবে তাকে রেখেই বিশ্বকাপ দল ঘোষণা করেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

বিশ্বকাপে বাংলাদেশের দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও তানভীর ইসলাম।

এস/ আই.কে.জে/ 


তাসকিন আহমেদ টাইগার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250