রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান

বিয়ে করে ইন্ডাস্ট্রি ছেড়ে দেব : পূজা চেরি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২০ অপরাহ্ন, ৪ঠা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

পরিবারের পছন্দে বিয়ে করে ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার বার্তা দিলেন অভিনেত্রী পূজা চেরি। তিনি বলেন, ‘আমার মায়ের ইচ্ছে ছিল নায়িকা হওয়ার। তিনি হতে পারেননি, আমাকে বানিয়েছেন। তবে এখন মা নেই। আমার পরিবারই সব। তারা চাইলে বিয়ে করে ইন্ডাস্ট্রি ছেড়ে দেব আমি। তাদের চাওয়ার ওপরই আমার সব। এ ছাড়া এই ঈদে আমার কোনো আনন্দ নেই, শপিং নেই। সিনেমার প্রচারে বের হবো। এরপর আবার বাসায় চলে যাব।’

ঈদে মুক্তির তালিকায় রয়েছে অভিনেত্রী পূজা চেরির ‘লিপস্টিক’ সিনেমা। রোববার ‘বেসামাল—ড্যান্স নম্বর ওয়ান’ শিরোনামে একটি গান প্রকাশের মধ্য দিয়ে সিনেমার প্রচার শুরু হয়েছে। এটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। পূজার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা আদর আজাদ। ঈদের সিনেমা নিয়ে পূজা গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন মায়ের স্বপ্নপূরণ ও সিনেমা নিয়ে। জানান বিয়ে করে ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাবেন তিনি।

আরো পড়ুন: এবার ব্রাজিলিয়ান সুন্দরীর প্রেমে মজেছেন শাহরুখপুত্র!

নিজের গান ও মায়ের মৃত্যুর পর এমন বিষয় নিয়ে কথা বলেন এই নায়িকা। তিনি বলেন, ‘এবারের ঈদেও সিনেমা মুক্তি পাচ্ছে আমার বিষয়টি যেমন আনন্দের। তেমনই কষ্টের। কারণ এই ঈদে আমার মা নেই। তার পরও অভিনয় এবং সিনেমার প্রমোশনে আমাকে যেতে হবে। এটা আমার পেশা—যে পেশায় সফলতা এলে আম্মু সবচেয়ে বেশি খুশি হবে। তাই তার স্বপ্ন পূরণে আমি কাজটি মন দিয়ে করতে চাই।’

এসি/ আই.কে.জে/ 

পূজা ইন্ডাস্ট্রি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250