সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

অপারেশন ছাড়া কিডনির পাথর দূর করার উপায়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩২ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৪

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবার, ফাস্টফুড ও বাইরের বিভিন্ন ভেজাল খাবার দিনের পর দিন খেলে কিডনিতে পাথর হয়। পাথরের আকার বড় হলে অপারেশন ছাড়া গতি থাকে না। তবে চিকিৎসকেরা বলছেন পাথর ছোট থাকতে যদি সঠিক নিয়ম ও ডায়েট মেনে খাবার খাওয়া হয়, তাহলে তা মূত্রের মাধ্যমে বেরিয়ে যায়। তাই, যাদের কিডনিতে পাথর হয়েছে এবং যারা কিডনির পাথর প্রতিরোধ করতে চান তারা কিছু অভ্যাস রপ্ত করুন।  

পর্যাপ্ত পানি পান : কিডনির পাথর দূর করতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। যত বেশি পানি পান করবেন, পাথর তত দ্রুত মূত্রের সঙ্গে বেরিয়ে যাবে। যিনি দিনে ১ গ্লাস পানি পান করেন আর যিনি ২৫ গ্লাস পানি পান করেন, দু’জনের মধ্যে দ্বিতীয় জনের ‘কোয়ান্টাম অফ ইউরিন প্রোডাকশন’ বেশি। ফলে মূত্রের বেগও বেশি। তাতে ছোট পাথর (১-২ মিলিমিটার) শরীর থেকে বেরিয়ে যেতে পারে। তবে কোনো রকম ক্রনিক অসুখ থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে পানি পান করবেন। 

লবণ খাওয়া কমান : কিডনির পাথর থেকে মুক্তি পেতে লবণ খাওয়া কমাতে হবে। কাঁচা লবণ, বাইরের খাবার, প্যাকেটজাত খাবার ও প্রক্রিয়াজাত খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। কেননা এসব খাবারে থাকা সোডিয়াম কিডনির জন্য ক্ষতিকর। 

আরো পড়ুন : এই সময়ে গোল মরিচ কেন খাবেন?

ডায়েটে পর্যাপ্ত প্রোটিন রাখুন : কিডনির সুস্থতায় ডায়েটে পর্যাপ্ত প্রোটিন রাখুন। প্রোটিন বলতে প্রথমেই মাথায় আসে মাছ, মাংস, ডিমের কথা। তবে চিকিৎসকদের মতে, এ ক্ষেত্রে উদ্ভিজ্জ প্রোটিন যেমন সয়া, ডাল, সবজি ইত্যাদির  উপর ভরসা রাখাই ভালো।

ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার : কিডনির পাথর প্রতিরোধে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে। কেননা শুধু হাড়ের জন্য নয়, ক্যালসিয়াম কিডনির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। শরীরে পর্যাপ্ত ক্যালসিয়াম থাকলে কিডনিতে পাথর হওয়া থেকে বেঁচে যাবেন। এ ক্ষেত্রে ওষুধ না খেয়ে দুধ, পনির ইত্যাদি খেতে পারেন। 

অক্সালেটযুক্ত খাবার : কিডনির পাথর দূর করতে পালং, বিট, বাদামের মতো খাবার খেতে পারেন। কেননা এসব খাবারে অক্সালেটের পরিমাণ বেশি। পাশাপাশি লেবু, কমলালেবু, আঙুর, ব্লু-বেরি জাতীয় সাইট্রিক অ্যাসিড সমৃদ্ধ ফল খাওয়া যেতে পারে। তবে কামরাঙা ও এ জাতীয় ফল বেশি খাওয়া থেকে বিরত থাকুন। 

এস/কেবি


কিডনির পাথর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250