শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

ইরানে ‘আরও জোরালো’ হামলার হুমকি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৪ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৫

#

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইরানে আবার হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এবার হামলায় আরও বেশি শক্তি প্রয়োগ করা হবে। গতকাল বৃহস্পতিবার (১০ই জুলাই) ইসরায়েলি বিমানবাহিনীর একটি অনুষ্ঠানে এ কথাগুলো বলেন তিনি। কাৎজ এমন সময়ে এ বক্তব্য দিলেন, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চলছে। খবর রয়টার্সের।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, বিমানবাহিনীর অনুষ্ঠানে কাৎজ বলেন, ‘আপনারা যদি ইসরায়েলকে হুমকি দেন বা ক্ষতি করার চেষ্টা করেন, তাহলে ইসরায়েলের লম্বা হাত তেহরান, তাবরিজ, ইসফাহান—যে কোনো জায়গায় আপনাদের কাছে পৌঁছে যাবে। আমাদের যদি ফিরতে বাধ্য করা হয়, তাহলে আরও শক্তি নিয়ে ফিরব।’

গত ১৩ই জুন ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েল। এর পর থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছিল। এরই মধ্যে ২১শে জুন ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালায় আমেরিকা। উত্তপ্ত এ পরিস্থিতির মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ২৪শে জুন যুদ্ধবিরতিতে রাজি হয় ইরান–ইসরায়েল। এরপর থেকে দুই দেশের মধ্যে আর হামলার ঘটনা ঘটেনি।

ইরানে ইসরায়েলি হামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250