শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী *** ১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ভারতীয় দম্পতির, অবশেষে... *** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন *** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে

দেশে ফিরলেন অভিনেতা অপূর্ব

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০৭ অপরাহ্ন, ৬ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রায় সাড়ে সাত মাস পর মঙ্গলবার (৫ই আগস্ট) আমেরিকা থেকে দেশে ফিরলেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। গত বছরের ২৬শে ডিসেম্বর আমেরিকা গিয়েছিলেন অভিনেতা। সেখানে থাকেন তার স্ত্রী শাম্মা দেওয়ান তৃষা।

অভিনেতা অপূর্ব জানিয়েছেন, আপাতত কয়েক দিন বিশ্রামে থাকবেন তিনি। এরপর ফিরবেন লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে। এরই ফাঁকে জমে থাকা স্ক্রিপ্টগুলো পড়ে শেষ করতে চান। স্ক্রিপ্ট পড়া শেষে সিদ্ধান্ত নেবেন নতুন কাজের।

ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছিল অপূর্ব অভিনীত ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’। শিহাব শাহীন পরিচালিত সিরিজটিতে অপূর্ব অভিনয় করেছিলেন পুলিশ কর্মকর্তার চরিত্রে। জনপ্রিয় হয়েছিল সিরিজটি। শোনা যাচ্ছে, শিহাব শাহীনের পরিচালনায় ‘গোলাম মামুন ২’ ওয়েব সিরিজ দিয়ে কাজে ফিরবেন অভিনেতা। বেশ কিছু নাটকের কাজও রয়েছে অপূর্বর হাতে।

জে.এস/

জিয়াউল ফারুক অপূর্ব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250