বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

‘বিগ বস’ সঞ্চালনা করবেন সৌরভ গাঙ্গুলি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৯ অপরাহ্ন, ৩রা মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’-এর বাংলা সংস্করণের সঞ্চালক হিসেবে পর্দায় ফিরছেন সৌরভ গাঙ্গুলি। দীর্ঘ সময় ‘দাদাগিরি’ অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখার পর এবার তাকে সম্পূর্ণ ভিন্নধর্মী এই শো-তে দেখা যাবে। আগামী ৬ই মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে এক অনুষ্ঠানের মাধ্যমে এই রিয়ালিটি শো’র আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার কথা রয়েছে।

স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হতে যাওয়া এই শো নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আগামী শুক্রবার ইডেন গার্ডেন্সে আয়োজিত অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলির উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। তবে অনুষ্ঠানটি ঠিক কবে থেকে এবং কোন সময়ে প্রচারিত হবে, তা এখনো চূড়ান্তভাবে জানানো হয়নি। এছাড়া প্রতিযোগীদের তালিকায় কারা থাকছেন, তা নিয়েও চলছে নানা জল্পনা-কল্পনা।

উল্লেখ্য, প্রায় এক দশক আগে অন্য একটি চ্যানেলে বাংলার ‘বিগ বস’ প্রচারিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর সম্পূর্ণ নতুন আঙ্গিকে এবং সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় এটি আবারও ফিরছে। 

বর্তমানে এই তারকা, ক্রিকেটারের বায়োপিক নিয়েও জোর আলোচনা চলছে, যেখানে তার চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। বায়োপিকের কাজ এবং নতুন এই রিয়ালিটি শো; সব মিলিয়ে আবারও বিনোদন জগতের কেন্দ্রে চলে এসেছেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’।

 জে.এস/

সৌরভ গাঙ্গুলী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250