শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান

এখন আর আগের মতো ঘনিষ্ট দৃশ্যে অস্বস্তি পান না ফ্লোরেন্স

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০১ অপরাহ্ন, ১৩ই নভেম্বর ২০২৫

#

ফ্লোরেন্স। ফাইল ছবি

ইংরেজ অভিনেত্রী ফ্লোরেন্স পু ২০১৪ সালে 'দ্য ফলিং' সিনেমার মাধ্যমে পেশাদার অভিনয় শিল্পী হিসাবে আত্মপ্রকাশ করেন। তিনি 'লিটল উইমেন', 'ব্ল্যাক উইডো', 'মিডসমার', 'লেডি ম্যাকবেথ' এবং 'ওপেনহেইমার'-এর মতো অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। তার কর্মজীবনের জন্য তিনি BAFTA পুরস্কার এবং একটি একাডেমি পুরস্কারের জন্য মনোনয়নসহ একাধিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন।

সম্প্রতি ‘দ্য লুইস থেরউক্স পডকাস্ট’-এ ইন্টিমেসি কো-অর্ডিনেটরদের সঙ্গে তার অভিজ্ঞতা খোলাখুলিভাবে জানিয়েছেন ফ্লোরেন্স পু। তিনি বলেন, সিনেমার যৌন দৃশ্যের সময় শিল্পীদের স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইন্টিমেসি কো-অর্ডিনেটররা কাজ করেন।

অভিনেত্রী বলেন, তারা জটিলতা কমিয়ে শুটিংটাকে সহজ করে তোলে। যৌন দৃশ্যগুলোকে স্বাভাবিক কাজ হিসেবে অনুভব করান। পরিবেশটা কখনো ঘোলাটে বা বিব্রতকর হতে দেন না। আমি তাদের সঙ্গে কাজের ভালো ও খারাপ দুই ধরনের অভিজ্ঞতা পেয়েছি।

ফ্লোরেন্স পু বলেন, আগে অনেক যৌন দৃশ্য তিনি কো-অর্ডিনেটর ছাড়া শুটিং করেছেন। যদিও তিনি নিজের ওপর আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু তিনি দেখেছেন— তখন কেউ কেউ বিব্রতকর পরিস্থিতি তৈরি করে দৃশ্য পরিচালনা করতেন। অভিনেত্রী হিসাবে তিনি সেগুলো উপভোগ করতে পারতেন না। বিশেষ করে একটা নিরাপত্তাহীনতা কাজ করত। মনে হতো তাকে রক্ষা করার কেউ নেই শুটিং সেটে বলে জানান অভিনেত্রী।

ফ্লোরেন্স পু বলেন, তবে বর্তমানে তিনি ইন্টিমেসি কো-অর্ডিনেটরদের সঙ্গে কাজ করে ফ্যান্টাস্টিক অভিজ্ঞতা পাচ্ছেন। এমনও একটি খারাপ উদাহরণ ছিল, যেখানে কেউ দৃশ্যকে অদ্ভুত ও অস্বস্তিকর করে তুলেছিল। শুটিং স্বস্তির ছিল না। এখন সেটা পরিবর্তন এসেছে।

অভিনেত্রী বলেন, ইন্টিমেসি কো-অর্ডিনেটররা নারীর সেটে আরও স্বাধীনতা দিচ্ছেন।  নারী হিসেবে ঘনিষ্ঠ দৃশ্যে শুটিং করা একটু জটিল কাজ। তাই অনেক কিছু ভাবতে হয় তাদের। তিনি বলেন, আমি নারী হিসেবে কখনো পরিচালককে বলতে পারতাম না যে, আর বেশি টেকের দরকার নেই। আমার সহশিল্পীই সেটে গিয়ে পরিচালককে জানিয়েছেন যে— এটা করা দরকার নেই, যেটুকু হয়েছে সেটি পারফেকট। 

ফ্লোরেন্স পু আরও বলেন, তখন বুঝতে পারলাম— আমি নিজে এই কথাটা বলতে পারতাম না। আমি বললে টিম মনে করত নারী বলে আমি অস্বস্তি অনুভব করছি। কিন্তু যখন আমার সহ-অভিনেতা বলল, তখন সেটি খুব সহজেই গ্রহণ করা হলো।

ইন্টিমেসি কো-অর্ডিনেটররা যৌন দৃশ্যের গল্প বোঝার, সংবেদনশীলতা এবং দৃশ্যের নৃত্যের মতো দিকগুলো শিখতে সাহায্য করে থাকেন। তিনি বলেন, ভালো কো-অর্ডিনেটরের মাধ্যমে যা শিখেছি তা খুবই কার্যকর। যৌন দৃশ্যগুলো নিয়ে এখন আমার অস্বস্তি বা কষ্ট হয় না বলে জানান ফ্লোরেন্স পু।

জে.এস/

হলিউড ফ্লোরেন্স পু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250