মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাসুদ উদ্দিন চৌধুরীকে পল্টন থানার মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে: ডিবি *** সানির সঙ্গে চুম্বনের দৃশ্যে জুহির অস্বস্তি, কী হয়েছিল সেদিন *** ইউনূস সরকারকে শেখ হাসিনার ‘দখলদার নাৎসি সরকার’ মন্তব্যে শোরগোল *** ‘পুনর্বাসনের নামে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে’ *** ‘গণতান্ত্রিক পরিবেশ ফেরায় আওয়ামী লীগের কার্যালয় উন্মুক্ত হতে পারে’ *** জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই: জ্বালানিমন্ত্রী *** ‘আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ বেহেশতে যাব’ *** চেলসি দলে জাইমা রহমানের সুযোগ, বক্তব্যের ব্যাখ্যা দিলেন আমিনুল হক *** ট্রাম্পের হামলা বন্ধের ঘোষণার পরই কমছে তেলের দাম, চাঙা শেয়ারবাজার *** ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে: ট্রাম্প

ফেনীতে কাবা শরীফের ইমামের ইমামতি, লাখো মুসল্লির নামাজ আদায়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৫

#

প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন পবিত্র কাবা শরিফের সাবেক ইমাম ও সিনিয়র মুহাদ্দিস, মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ডিন, সৌদি আরবের সর্বোচ্চ ওলামা বোর্ডের ফকিহ ড. শায়েখ হাসান বিন আবদুল হামিদ বুখারি।

শুক্রবার (১৭ই জানুয়ারি) ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদরাসায় আয়োজিত ১০ম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে জুমার নামাজের ইমামতি করেন তিনি।

কাবার সাবেক এ ইমামের পেছনে নামাজ আদায়ের জন্য এদিন সকাল থেকে রঘুনাথপুর এলাকায় মুসল্লিদের ঢল নামে। দূর-দূরান্ত থেকে লক্ষাধিক মানুষ সম্মেলনস্থলে সমবেত হন।

ড. হাসান বুখারি জুমার খুতবায় আল্লাহর প্রতি বিশ্বাস ও শান্তি প্রতিষ্ঠায় ইসলামের গুরুত্ব তুলে ধরেন। তিনি মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা, মুসলিম বিশ্বের স্থিতিশীলতার জন্য দোয়া মোনাজাত করেন। খুতবায় মানবজীবনের পবিত্রতা ও শান্তি প্রচারের কথাও বলেন পবিত্র কাবা শরিফের সাবেক এ ইমাম।

ওআ/

নামাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250