রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’ *** পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান *** ‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’ *** কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার *** ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের *** করোনার পর দেশে অ্যালার্জির ওষুধ বিক্রি বেড়েছে *** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা

যুক্তরাষ্ট্রে কোন আইনে নিকোলা মাদুরোর বিচার হবে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৯ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি (সংগৃহীত)

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দীর্ঘদিন ধরে বলে আসছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো একজন অপরাধী। তাকে যুক্তরাষ্ট্রের আইনে বিচারের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

আজ শনিবার (৩রা জানুয়ারি) ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে স্ত্রীসহ মাদুরোকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। তাকে যুক্তরাষ্ট্রের আইনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। খবর সিএনএনের।

ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ২০২০ সালে মাদুরোর বিরুদ্ধে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে কোকেন আমদানির ষড়যন্ত্র এবং সংশ্লিষ্ট অভিযোগে মামলা করা হয়।

মাদুরোকে গ্রেপ্তারের জন্য দেড় কোটি ডলারের পুরস্কারও ঘোষণা করেছিল ট্রাম্পের প্রথম মেয়াদের প্রশাসন। ২০২৫ সালের শুরুর দিকে বাইডেন প্রশাসনের শেষ দিনগুলোতে পুরস্কারের পরিমাণ বাড়িয়ে আড়াই কোটি ডলার করা হয়।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরপরই ২০২৫ সালের আগস্টে কার্টেল দে লস সোলেসকে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়। এরপর মাদুরোকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কারের পরিমাণ আরও বাড়িয়ে পাঁচ কোটি ডলার করা হয়। ট্রাম্প প্রশাসনের দাবি, মাদুরো ওই সন্ত্রাসী সংগঠনটির নেতা।

গত মাসে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘মাদুরোর সরকার যে একটি মাদক-সন্ত্রাসী গোষ্ঠী, এ অভিযোগ কিংবা এ দাবি কোনো রাজনৈতিক বক্তব্য বা অনুমানের ভিত্তিতে নয়। এটি নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে গ্র্যান্ড জুরির কাছে উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে বলা হয়েছে। গ্র্যান্ড জুরি নথিপত্র পর্যালোচনা করে তাকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করেছে।’

আজ শনিবার সকালে ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, মাদুরোকে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী বাহিনীর সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে। পরে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।

যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের রিপাবলিকান দলের সিনেটর মাইক লি আজ শনিবার ভোরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লিখেছেন, ‘তিনি (মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও) আমাকে জানিয়েছেন, মার্কিন বাহিনী নিকোলা মাদুরোকে গ্রেপ্তার করেছে। যুক্তরাষ্ট্রে ফৌজদারি অপরাধের মামলায় তার বিচার করা হবে। আজ রাতে আমরা যে সামরিক অভিযান দেখেছি, তা মূলত এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে চালানো হয়েছিল।’

নিকোলা মাদুরো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’

🕒 প্রকাশ: ০৪:৫৮ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’

🕒 প্রকাশ: ০৪:২৩ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

🕒 প্রকাশ: ০৩:৪৮ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250