বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

মোস্তাফিজকে আইপিএলে ফেরানোর বিষয়ে কোনো কথাই হয়নি: বিসিবি সভাপতি

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২৮ পূর্বাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

পরিস্থিতি স্বাভাবিক করতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নাকি মোস্তাফিজুর রহমানকে আইপিএলে ফেরানোর প্রস্তাব দিয়েছিল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। আর বিসিবির সভাপতি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে যে খবর বাংলাদেশ ও ভারতীয় সংবাদমাধ্যমে ছড়িয়েছে, সেটির সত্যতা নেই বলে দাবি বুলবুলের।

বৃহস্পতিবার (৮ই জানুয়ারি) রাতে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গণমাধ্যমকে বলেছেন, ‘মোস্তাফিজের (আইপিএলে ফেরানোর) বিষয়ে আমার লিখিত বা মৌখিক কোনো কথাই হয়নি (বিসিসিআইয়ের সঙ্গে)। আমার বোর্ডের কারও সঙ্গেও এ ব্যাপারে কথা হয়নি। এই খবরের সত্যতা নেই।’

ভারতীয় সরকারের অনুমতি নিয়েই বাংলাদেশি ক্রিকেটারদের নিলামে তুলেছিল আইপিএল কর্তৃপক্ষ। নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে টেনেছিল কলকাতা নাইট রাইডার্স। ভারতের কট্টরপন্থীদের চাপে বিসিসিআইয়ের আদেশে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার পর বিসিবি নিরাপত্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে আইসিসিকে জানিয়েছে, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে যাবে না। বাংলাদেশ তাদের ম্যাচ খেলতে চায় সহ-আয়োজক শ্রীলঙ্কায়।

গত বুধবার ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের প্রেক্ষাপটে বৃহস্পতিবার আবারও আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে বিসিবি। আইসিসিকে পাঠানো চিঠিতে ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলার ব্যাপারে নিজেদের উদ্বেগের জায়গাগুলো বিস্তারিত লিখে পাঠিয়েছে বিসিবি।

আমিনুল ইসলাম বুলবুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250