বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

বান্ধবীকে হুমকি, বিপাকে ব্রাজিলিয়ান ফুটবলার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৩ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ব্রাজিলের তারকা ডিফেন্ডার ডেভিড লুইজের বিরুদ্ধে বান্ধবীকে গুমের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। ভুক্তভোগীর আবেদনের পর আদালত জরুরি ভিত্তিতে সুরক্ষা আদেশ জারি করেছে, যাতে লুইজ তার কাছাকাছি যেতে না পারেন। খবর সিএনএন ব্রাজিলের।

৩৮ বছর বয়সী লুইজ সম্প্রতি সাইপ্রাসের ক্লাব পাফোস এফসির সঙ্গে চুক্তি করেছেন। এর আগে তিনি খেলেছেন ব্রাজিলের ক্লাব ফোর্তালেজায়। অভিযোগকারী নারী ফ্রান্সিসকা ক্যারোলাইন বারবারোসা দাবি করেছেন, ফোর্তালেজায় খেলার সময় তাদের মধ্যে সম্পর্ক ছিল। সেই সময় থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে একাধিকবার হুমকি দেন লুইজ।

সেয়ারার সেনাদর পম্পেউ শহরের বাসিন্দা ও এক সন্তানের জননী বারবারোসা গত ২৫শে আগস্ট পুলিশের কাছে অভিযোগ করেন। পরদিনই তিনি আদালতে সুরক্ষার আবেদন জানান। সিয়ারার কোর্ট অব জাস্টিস পরে তার নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

বারবারোসার আইনজীবী ফ্যাবিয়ানো টাভোরা জানান, ইনস্টাগ্রামে নিয়মিত যোগাযোগ হতো তাদের মধ্যে। সেখানেই হুমকিমূলক বার্তা দেন লুইজ। ব্রাজিলের সংবাদমাধ্যম সিএনএন ব্রাজিল জানিয়েছে, তাদের হাতে এসব বার্তার স্ক্রিনশটও আছে।

একটি বার্তায় লুইজ লিখেছেন, ‘আমার কাছে টাকা আর ক্ষমতা আছে। বুদ্ধি খাটানোর চেষ্টা করো না। তোমার ছেলেকে এর পরিণতি ভোগ করতে হতে পারে।’ আরেকটি বার্তায় তিনি বলেন, ‘আমি চাইলে তোমাকে গায়েব করতে পারি। আমার লোক জানে তুমি কোথায় আছ। আমার কিছুই হবে না।’

তবে অভিযোগের বিষয়ে এখনো মুখ খোলেননি লুইজ। তার জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ‘মামলাটি বিচারিক গোপনীয়তার আওতায় থাকায় খেলোয়াড় কোনো মন্তব্য করবেন না। তিনি সত্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং বিশ্বাস করেন, আদালতই সব সত্য প্রকাশ করবে।’

জে.এস/

ডেভিড লুইজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250