শনিবার, ২১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডা. তুষার *** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** ঈদের আগের দিন ঢাকায় ঝড়-বৃষ্টি *** খ্রিষ্টান রাষ্ট্র গঠন নিয়ে শেখ হাসিনার বক্তব্যে ভারতে তোলপাড় *** আ.লীগের কার্যক্রম বন্ধ থাকবে, বাকিরা কাজ করবে, করছেও: মির্জা ফখরুল *** চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার *** প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

তেজগাঁওয়ে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৩৭ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের আয়োজক এ টি এম ওমর ফারুকসহ নয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

ডিবি সূত্র জানায়, গতকাল শুক্রবার (৫ই সেপ্টেম্বর) দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন নাবিস্কো এলাকায় অভিযান চালিয়ে প্রথম সাতজনকে গ্রেপ্তার করা হয়। এরপর আজ শনিবার (৬ই সেপ্টেম্বর) ভোররাতে পৃথক অভিযান চালিয়ে মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকা থেকে আয়োজক এ টি এম ওমর ফারুককে এবং কোতোয়ালি থানার নয়াবাজার এলাকা থেকে সজিব খানকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কাফরুল থানা ছাত্রলীগের সদস্য মো. জিয়াউর রহমান (২০), হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সদস্য রুবেল হোসেন (২৭), আব্দুর রহমান (৪০), রিদোয়ান রাফি (১৯), মো. ফায়িম তালুকদার, মো. ফিরোজ আহমেদ (২৩), মো. মেহেদী হাসান হৃদয় (২২), এ টি এম ওমর ফারুক (৫৭) ও মো. সজিব খান (৩১)।

গোয়েন্দা পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় সুনির্দিষ্ট মামলা রয়েছে। তারা সংঘবদ্ধভাবে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেপ্তার হওয়া সকলকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে ডিবি।

গ্রেপ্তার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250