বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ

টরন্টো চলচ্চিত্র উৎসবে ‘আলী’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৮ অপরাহ্ন, ৯ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫০তম আসরে জায়গা করে নিয়েছে আদনান আল রাজীবের ‘আলী’। সোশ্যাল মিডিয়ায় নির্মাতা জানান, টরন্টো উৎসবের শর্টকাটস কমপিটিশন বিভাগে জায়গা পেয়েছে স্বল্পদৈর্ঘ্য এই সিনেমা।

ফেসবুকে আদনান আল রাজীব লেখেন, ‘আলী সিনেমার আরেকটি মাইলফলক! কানে সম্মানজনক স্বীকৃতি পাওয়া, মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর এবার উত্তর আমেরিকায় এক অসাধারণ যাত্রা শুরু। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (টিআইএফএফ) এই ৫০তম আসরে অংশ হতে পারাটা আমাদের জন্য বিশাল এক অর্জন।’

আগামী ৫ই সেপ্টেম্বর উৎসবের ৫০তম আসরের পর্দা উঠবে, শেষ হবে ১৪ই সেপ্টেম্বর। আদনান আল রাজীব জানান, আগামী ৫ই সেপ্টেম্বর টরন্টোর উদ্দেশে রওনা দেবেন তারা। নির্মাতার সঙ্গে যাবেন সিনেমার নির্বাহী প্রযোজক হাবিবুর রহমান, চিত্রগ্রাহক কামরুল হাসান খসরু ও শিল্প নির্দেশক শিহাব নূরুন নবী।

এদিকে, অস্ট্রেলিয়ায় চলমান ৭৮তম মেলবোর্ন চলচ্চিত্র উৎসবেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে আলী। ৮ই আগস্ট এই উৎসবে প্রদর্শিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি। ১৮ই আগস্ট রয়েছে আরেকটি প্রদর্শনী। এর আগে গত মে মাসে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় আলীর। ওই উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্পেশাল মেনশন পুরস্কার পায় সিনেমাটি; যা কান উৎসবে বাংলাদেশের প্রথম কোনো পুরস্কার।

১৫ মিনিট দৈর্ঘ্যের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’র গল্প এক কিশোরকে কেন্দ্র করে। বাংলাদেশের উপকূলীয় একটি শহরে বসবাস করে সে, যেখানে নারীদের গান গাওয়ার অনুমতি নেই। কিন্তু আলী নারীকণ্ঠে গাইতে পারে! শহরে পাড়ি জমানোর সুযোগ পেতে গানের প্রতিযোগিতায় নাম লেখায় আলী। আলী চরিত্রে অভিনয় করেছেন আল আমিন।

জে.এস/

টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি

🕒 প্রকাশ: ০৬:৩৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

🕒 প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250