বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

রাম মন্দিরে ১০১ কেজি সোনা দিলেন যিনি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০২ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

রাম মন্দিরের সাম্প্রতিক অভিষেক অনুষ্ঠান ভারত জুড়ে আলোচিত হয়েছে। অযোধ্যায় নির্মিত রাম মন্দিরের জন্য ভারত ও বিশ্বের কোটি কোটি ভক্ত নিজেদের সামর্থ্য অনুযায়ী দান করেছেন। 

জানা গেছে, রাম মন্দির নির্মাণে কোনো রাজ্যের সরকারই টাকা দেয়নি, বরং পুরোটাই ভক্তদের দেওয়া অনুদানে নির্মাণ করা হয়েছে। এবার সামনে আসছে বিভিন্ন ভক্তের দেওয়া অর্থের পরিমাণের তথ্য।

আরো পড়ুন: রামমন্দির উদ্বোধন করলেন মোদী

সবচেয়ে বেশি অর্থের দানের ক্ষেত্রে নাম উঠেছে গুজরাটের অপেক্ষাকৃত কম পরিচিত এক শিল্পপতির। রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি দিয়েছেন ২ কোটি ৫১ লাখ টাকা। সবচেয়ে বড় অনুদান দিয়েছেন সুরাটের হিরে ব্যবসায়ী লাখিপরিবার। দিলীপ কুমার ভি. লাখির পরিবার, সুরাটের অন্যতম বড় হিরা ব্যবসায়ী, ১০১ কেজি সোনা দান করেছেন। এটি রাম মন্দির ট্রাস্টের প্রাপ্ত সবচেয়ে বড় অনুদান। এই ১০১ কেজি সোনা ব্যবহার করা হয়েছে রাম মন্দিরের দরজা, গর্ভগৃহ, ত্রিশূল, ডমরু এবং স্তম্ভগুলিকে পালিশ করতে।

তালিকায় দ্বিতীয় নাম গল্পকার এবং আধ্যাত্মিক গুরু মোরারি বাপু, যিনি রাম মন্দিরের জন্য ১১.৩ কোটি টাকা দান করেছেন। একই সময়ে, গুজরাটের আরেক হিরা ব্যবসায়ী গোবিন্দভাই ঢোলাকিয়া ১১ কোটি টাকা দান করেছেন। আবার, পাটনার মহাবীর মন্দির এই খাতে নির্মাণের জন্য ১০ কোটি টাকা অনুদান দিয়েছে।

সূত্র: এনডিটিভি 

এইচআ/ আই.কে.জে

ভারত রাম মন্দির দান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250