মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০২ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৫

#

এশিয়া কাপের পরই দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ-আফগানিস্তান। ছবি: এএফপি

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাইয়ে ৯ই সেপ্টেম্বর থেকে ২৮শে সেপ্টেম্বর পর্যন্ত হবে ৮ দলের এশিয়া কাপ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট শেষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ-আফগানিস্তান। আজ রোববার (২৪শে আগস্ট) বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

বাংলাদেশ-আফগানিস্তান দ্বিপক্ষীয় সিরিজ হবে সংযুক্ত আরব আমিরাতেই। এই সিরিজে থাকছে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসিবি বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ করেছে। ২রা অক্টোবর টি-টোয়েন্টি দিয়েই শুরু এই দ্বিপক্ষীয় সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ৩রা ও ৫ই অক্টোবর। প্রথম ওয়ানডে হবে ৮ই অক্টোবর। সিরিজের শেষ দুই ওয়ানডে হবে ১১ই ও ১৪ই অক্টোবর।

এসিবি বাংলাদেশ-আফগানিস্তান সাদা বলের সিরিজের সূচি প্রকাশ করলেও ভেন্যুর কথা জানায়নি। এমনকি ম্যাচ শুরুর সময়ও জানানো হয়নি। বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ নিয়ে উচ্ছ্বসিত এসিবির প্রধান নির্বাহী নাসিব খান।

এসিবির পাঠানো বিজ্ঞপ্তিতে নাসিব বলেছেন, ‘বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজন করতে পেরে গর্বিত। পারস্পরিক সম্পর্কের দৃঢ়তা এবং নিরপেক্ষ ভেন্যুতে বিশ্বমানের ক্রিকেট উপহার দেওয়ার যে অঙ্গীকার আমরা করেছি, সেটা এই সিরিজ আবারও মনে করিয়ে দিচ্ছে। ভক্ত-সমর্থকেরা প্রতিদ্বন্দ্বিতামূলক একটি সিরিজ দেখতে মুখিয়ে আছেন।’

এশিয়া কাপেও বাংলাদেশ-আফগানিস্তান পড়েছে এক গ্রুপে। ‘বি’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও হংকং। ১১ই সেপ্টেম্বর আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান। বাংলাদেশের অপর দুই ম্যাচ শ্রীলঙ্কা ও হংকংয়ের বিপক্ষে হবে ১৩ই ও ১৬ই সেপ্টেম্বর। বাংলাদেশ এশিয়া কাপে গ্রুপ পর্বের সব ম্যাচ খেলবে আবুধাবিতে।

জে.এস/

বাংলাদেশ ক্রিকেট দল আফগানিস্তান ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250