বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ

মঞ্চে জুতা ছিঁড়ল মমতার, সেফটিপিন লাগিয়ে আবার নাচলেন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৬ অপরাহ্ন, ১৮ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

চলতি লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের এপ্রান্ত থেকে ওপ্রান্তে প্রচারে ঘুরে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। টানা প্রায় দুই মাস ধরে রাজ্যের বিভিন্ন জেলায় জনসভা ও পথসভা করছেন তিনি। পরনে সেই চেনা শাড়ি ও পায়ে জুতা। এ বেশেই জনসভা করছেন তিনি।

ঝাড়গ্ৰামের তৃণমূল কংগ্রেস প্রার্থী কালিপদ সোমেনের সমর্থনে শুক্রবার (১৭ই মে) গোপিবল্লভপুর বিধানসভার অন্তর্গত গজাশিমুলের মাঠে জনসভা করেন মমতা। এসময় আদিবাসী সম্প্রদায়ের নিত্য পরিবেশনের জন্য ইন্দ্রনীল সেনকে ডাকেন তিনি।

আদিবাসী নিত্য পরিবেশনের আগেই মুখ্যমন্ত্রী দেখেন তার জুতা ছিড়ে গেছে। মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘এবার খালি পায়ে যাবো নাকি? একটা সেফটি পিন জোগাড় করো।

মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা তোড়জোড় শুরু করে দেন নতুন জুতা আনার জন্য।

আরো পড়ুন: শত বছর আগের মুদ্রা ১২ কোটিতে বিক্রি

সঙ্গে থাকা সংগীত শিল্পী ও রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনকে মুখ্যমন্ত্রী বলেন, ‘ইন্দ্রনীল একটা সেফটি পিনের ব্যবস্থা করো।’ মুখ্যমন্ত্রী বলার সঙ্গে সঙ্গে সেফটি পিন নিয়ে আসেন ইন্দ্রনীল। পরে সভা মঞ্চে বসেই জুতায় সেফটি পিন লাগিয়ে সভা চালিয়ে যান তিনি।

পরে সভা মঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন, ওর দোষ কি আছে। জুতার আয়ু শেষ, যা আয়ু তার থেকে বেশি হেঁটে ফেলেছি। জুতা তো ছিড়বেই। এ কথা শোনার পর আদিবাসী নারীরাও এগিয়ে এসে ইন্দ্রনীল সেনের কণ্ঠে গাওয়া গানের তালে পা মেলাতে শুরু করেন তারা। কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ও নৃত্যের ছন্দে ছন্দে পা মেলান।

সূত্র : হিন্দুস্তান টাইমস

এসি/

মমতা সেফটিপিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি

🕒 প্রকাশ: ০৬:৩৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

🕒 প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250