সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন *** লাইনে দাঁড়ানো মুসলিম নারীদের কম্বল দিলেন না বিজেপি নেতা *** ম্যাচ পরবর্তী আচরণের জন্য শাস্তি পাচ্ছেন না মেসি *** বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যারা *** প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ *** সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্বভার গ্রহণ *** প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান *** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’

নিজেকে উজাড় করে খেলতে চান লিটন দাস

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৯ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

টানা তিনটি টি–টোয়েন্টি সিরিজ জয়ের তাজা আত্মবিশ্বাস নিয়ে আজ বৃহস্পতিবার (১১ই সেপ্টেম্বর) এশিয়া কাপ মিশনে নামছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ম্যাচে লিটন দাসের দলের প্রতিপক্ষ হংকং। লক্ষ্য একটাই— ইতিহাস গড়া। তা সামনে রেখে বাংলাদেশ এগোচ্ছে ম্যাচ বাই ম্যাচ ধরে।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের খেলার ধরনে ছোঁয়া মিলেছে পরিবর্তনের। পাওয়ার–হিটিংয়ের সক্ষমতা বাড়াতে লিটনদের সঙ্গে কাজ করেছেন বিশেষজ্ঞ জুলিয়ান উড।

গতকাল বুধবার সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘আপাতত টুর্নামেন্ট নিয়ে ভাবছি না। হংকংয়ের প্রথম ম্যাচটাই আমাদের ফোকাস। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, এই মুহূর্তে নেতিবাচক কোনো ধারণা মাথায় নেই। মাঠে নামব জেতার জন্যই।’

আবুধাবির গরমের সঙ্গে মানিয়ে নেওয়াও বড় চ্যালেঞ্জের। লিটন বলেন, ‘মাঠ নিয়ে কোনো সমস্যা হবে বলে মনে করি না। কেউ না কেউ আগে এখানে খেলেছে। যদিও বেশি ম্যাচ খেলা হয়নি, তারপরও একটি ধারণা আছে। অবশ্য, কন্ডিশন সব সময় একটা ব্যাপার। গরমের মধ্যেই খেলতে হবে, তবে সেটা দুই দলের জন্য সমান। আমাদের লক্ষ্য হলো—কীভাবে শক্তি বাঁচিয়ে মাঠে শতভাগ দিতে পারি, নিজেদের সম্পূর্ণ উজাড় করে দিতে পারি।’

জে.এস/

লিটন দাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250