সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি *** ৫ই আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** বিএনপির যে নেতাদের ৬ সিটিতে প্রশাসক করল সরকার *** বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনার প্রত্যাশায় ইইউ *** ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন *** লাইনে দাঁড়ানো মুসলিম নারীদের কম্বল দিলেন না বিজেপি নেতা *** ম্যাচ পরবর্তী আচরণের জন্য শাস্তি পাচ্ছেন না মেসি

নগর ভবনে চলছে অবস্থান কর্মসূচি, অংশ নেবেন ইশরাক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:০৪ অপরাহ্ন, ২৯শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার নগর ভবনে আজ বৃহস্পতিবারও (২৯শে মে) অবস্থান কর্মসূচি পালন করছেন বিএনপির নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে বৃষ্টির মধ্যে এ কর্মসূচি পালন করছেন তারা।

‘ঢাকাবাসী’র ব্যানারে বেলা সাড়ে ১১টায় এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে ইশরাকের সমর্থকদের পাশাপাশি সিটি করপোরেশনের কর্মচারীদের বড় একটি অংশ যুক্ত আছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আন্দোলনকারী ব্যক্তিরা নগর ভবনের ভেতরের ফটকে অবস্থান নিয়ে মিছিল ও স্লোগান দিচ্ছেন। এ সময় ‘শপথ নিয়ে টালবাহানা, মানি না মানব না’, ‘দাবি মোদের একটাই, মেয়র ছাড়া অফিস নাই’ স্লোগান দিতে শোনা যায়।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন আন্দোলনের মুখ্য সমন্বয়ক সাবেক সচিব মশিউর রহমান। তিনি বলেন, ইশরাক হোসেন নগর ভবনে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেবেন । তার এ ঘোষণার পর সেখানে ভিড় বাড়তে থাকে।

মশিউর রহমান আরও বলেন, ‘শপথ নিয়ে টালবাহানা মেনে নেওয়া হবে না। জনতার মেয়র ইশরাক হোসেনকে জনতার দায়িত্ব নিতে দিতে হবে। এর বিকল্প হলে ঢাকাবাসী কঠিন আন্দোলন গড়ে তুলবে।’

নগর ভবনে বিক্ষোভ শুরু হয় ১৪ই মে। ‘ঢাকাবাসী’র ব্যানারে সংগঠিত হয়ে আন্দোলনে নামেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারী ও ইশরাকের সমর্থকরা। মাঝে ৪৮ ঘণ্টার বিরতির পর আবার তাদের কর্মসূচি শুরু হয়। টানা ১৬ দিনের আন্দোলনে নগর ভবনের সব সেবা বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

এইচ.এস/

ইশরাক হোসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250