রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

১৪ দিন পর প্রকাশ্যে এলেন মতিউরের স্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৫ অপরাহ্ন, ২৭শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৪ দিন পর জনসম্মুখে এলেন বিতর্কিত জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকী। 

বৃহস্পতিবার (২৭শে জুন) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ কার্যালয়ে দুটি প্রস্তুতি সভায় অংশ নেন তিনি। 

এ সময় কার্যালয়ের বাইরে লাকীর বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। সভা শেষে বের হলেও সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি। 

আরো পড়ুন: ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম-ইলিশ পাঠালেন প্রধানমন্ত্রী 

এর আগে ঈদুল আজহার তিন দিন আগে (১৩ই জুন) সর্বশেষ অফিস করেছেন লায়লা কানিজ লাকী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকী। 

ছাগলকাণ্ডের পর থেকেই উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকী জনসম্মুখে আসেননি। বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে। তার স্বামীর পর তার সম্পদের উৎস নিয়েও নানা গুঞ্জন ওঠে। এরই মধ্যে বুধবার (২৬শে জুন) উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে চেয়ারম্যান ও তার সমর্থকরা। 

সরকারি তিতুমীর কলেজের সহযোগী অধ্যাপকের চাকরি ছেড়ে ২০২২ সালে রাজনীতিতে এসেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান হন লায়লা কানিজ লাকী। আছেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে। 

এইচআ/ 

ছাগলকাণ্ড মতিউরের স্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250