বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

রাজধানীর বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের গণমিছিল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৭ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

গণগ্রেফতার বন্ধ, আটক শিক্ষার্থীদের মুক্তি, হত্যাকাণ্ডের বিচার ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়াসহ ৯ দফা দাবিতে রাজধানীর বিভিন্ন জায়গায় গণমিছিল করেছে শিক্ষার্থীরা।

শুক্রবার (২রা আগস্ট) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম, প্রেসক্লাব, শাহবাগ ও সায়েন্সল্যাব এলাকায় এ মিছিল বের করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বের হওয়া মিছিলে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এসব স্থানে পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও তাদের সহনশীল ভূমিকায় দেখা গেছে।

জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম থেকে গণমিছিল বের করা হয়। মিছিলটি হাইকোর্ট এলাকা, শিশু পার্ক হয়ে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হয়। পরে সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে না গিয়ে শাহবাগ মোড়েই অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এরপর সেখানে কিছু সময় অবস্থান করে তারা আবার বায়তুল মোকাররমের দিকে ফিরে যান।

এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকেও জুমার নামাজ শেষে গণমিছিল বের করা হয়। মিছিলে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজসহ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রোহযাত্রায় শিক্ষার্থী, সাধারণ জনতার পাশাপাশি সাংস্কৃতিক কর্মী, শিক্ষক, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিকেল সাড়ে ৩টার দিকে দ্রোহযাত্রা শুরু হয় এবং বিকাল সাড়ে ৪টার দিকে শহীদ মিনারে অবস্থান নেয়।

ওআআই.কে.জে/

রাজধানী গণমিছিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250